-
মোসাদ সেন্টারে হামলার দায় স্বীকারের কথা প্রত্যাখ্যান করল ইরাকি সংগঠন
এপ্রিল ১৫, ২০২১ ০৮:৫৯ইরাকের উত্তরাঞ্চলীয় কুর্দিস্তানের রাজধানী এরবিলে অবস্থিত ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের স্পেশাল ইনফর্মেশন অ্যান্ড অপারেশন্স সেন্টারে গত মঙ্গলবার যে হামলা হয়েছে, সারাইয়া আউলিয়া আদ-দাম নামের একটি সংগঠন তার দায় স্বীকার করেছে বলে গণমাধ্যমে খবর বের হয়েছে তা নাকচ করেছে ইরাকের এ প্রতিরোধকামী সংগঠন।
-
রমজানেও থেমে নেই সৌদি আগ্রাসন; বোমায় ২ ইয়েমেনি শিশু নিহত
এপ্রিল ১৫, ২০২১ ০৬:৩৭পবিত্র রমজান মাসেও দারিদ্র্যপীড়িত ইয়েমেনের ওপর সৌদি আরবের বর্বর আগ্রাসন অব্যাহত রয়েছে।
-
ইরাকে মোসাদের স্থাপনায় হামলা, নিহত ৩ কর্মকর্তা শনাক্ত
এপ্রিল ১৫, ২০২১ ০৫:৩৯ইরাকের উত্তরাঞ্চলীয় এরবিল শহরে ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের একটি কেন্দ্রে মঙ্গলবারের হামলায় যেসব ব্যক্তি নিহত হয়েছে তার মধ্যে তিন কর্মকর্তাকে চিহ্নিত করা হয়েছে।
-
ইরাকের এরবিল শহরে মার্কিন বিমান ঘাঁটিতে হামলা, শক্তিশালী বিস্ফোরণ
এপ্রিল ১৫, ২০২১ ০১:১২ইরাকের উত্তরাঞ্চলীয় কুর্দিস্তান অঞ্চলের রাজধানী এরবিলে মার্কিন বিমান ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। ইরাকের নিউজ চ্যানেল ‘সাবিরিন’ ও কাতারের আলজাযিরা নেটওয়ার্ক এ খবর জানিয়ে বলেছেন, বুধবার রাতে ওই ঘাঁটিতে হামলার ফলে বড় ধরনের বিস্ফোরণ ও আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটে।
-
ইরানের নাতাঞ্জ পরমাণু স্থাপনায় ইসরাইলের সাইবার হামলা
এপ্রিল ১৪, ২০২১ ১৬:৩২ইসলামি প্রজাতন্ত্র ইরানের মধ্যাঞ্চলীয় নাতাঞ্জ শহরের পরমাণু স্থাপনায় ইহুদিবাদী ইসরাইল সাইবার হামলা চালিয়েছে। ইসরাইলের গণমাধ্যমের খবর অনুসারে, গোয়েন্দা সূত্রগুলো একে ইসরাইলের সাইবার হামলা বলেই উল্লেখ করেছে।
-
ইরাকে গোলাগুলিতে মোসাদ এজেন্ট ও ইসরাইলি সেনা নিহত: রিপোর্ট
এপ্রিল ১৪, ২০২১ ১০:২১ইহুদিবাদী ইসরাইলের গোয়েন্দা সংস্থার কয়েকজন গুপ্তচর ইরাকে হামলার শিকার হয়েছে। ইরাকের কয়েকটি নিরাপত্তা সূত্র এ তথ্য জানিয়েছে।
-
ইসরাইলি জাহাজে হামলা
এপ্রিল ১৩, ২০২১ ২০:০৭সংযুক্ত আরব আমিরাতের উপকূলে ইহুদিবাদী ইসরাইলের মালিকানাধীন একটি জাহাজে হামলা হয়েছে। হাইপেরিয়ন নামে এ জাহাজটি ইসরাইল সরকারের পিসিসি কোম্পানির সঙ্গে যুক্ত।
-
দ্রুত মার্কিন সেনা বহিষ্কার করলে ইরাকে স্থিতিশীলতা ফিরে আসবে: শামখানি
এপ্রিল ১৩, ২০২১ ০৬:০১ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, ইরাক থেকে দ্রুত মার্কিন সেনা বহিষ্কার করা হলে তাতে দেশটিতে স্থিতিশীলতা ফিরে আসবে।
-
সিরিয়াকে আরব লীগে ফিরিয়ে নিন: কায়রোয় বললেন ল্যাভরভ
এপ্রিল ১৩, ২০২১ ০১:০৩মিশর সফররত রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সিরিয়াকে আরব লীগে ফিরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল (সোমবার) রাজধানী কায়রোয় মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান।
-
ইসরাইলের নিরাপত্তা রক্ষায় বাইডেন প্রতিশ্রুতিবদ্ধ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
এপ্রিল ১২, ২০২১ ১৩:১৩মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন দায়িত্ব লাভের পর গতকাল প্রথম তিনি ইহুদিবাদী ইসরাইল সফরে গেছেন। তেলআবিবে তিনি ইসরাইলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তেযের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বলেছেন, 'ইসরাইলের নিরাপত্তা রক্ষায় বাইডেন প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ।'