পশ্চিম এশিয়া
  • পরমাণু বিজ্ঞানী হত্যার ঘটনায় জারিফের বক্তব্যে ক্ষুব্ধ সৌদি আরব

    পরমাণু বিজ্ঞানী হত্যার ঘটনায় জারিফের বক্তব্যে ক্ষুব্ধ সৌদি আরব

    ডিসেম্বর ০২, ২০২০ ১৫:২১

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে হত্যার ঘটনায় পররাষ্ট্র্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফের মন্তব্যকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়েছে সৌদি আরব। ইরানি বিজ্ঞানী হত্যার ব্যাপারে ইহুদিবাদী ইসরাইল এবং আমেরিকার সঙ্গে সৌদি আরবকে জড়িয়ে বক্তব্য দিয়েছেন জারিফ।

  • ইয়েমেনে প্রতি ১০ মিনিটে একটি শিশু মারা যাচ্ছে: স্বাস্থ্য মন্ত্রণালয়

    ইয়েমেনে প্রতি ১০ মিনিটে একটি শিশু মারা যাচ্ছে: স্বাস্থ্য মন্ত্রণালয়

    ডিসেম্বর ০২, ২০২০ ১০:৫২

    ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত এ দেশটিতে প্রতি ১০ মিনিটে একটি করে শিশু মারা যাচ্ছে। সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের সর্বাত্মক অবরোধ এবং আগ্রাসনের কারণে এসব শিশু মারা যাচ্ছে বলে মন্ত্রণালয় জানায়।

  • একটি বাদে পারস্য উপসাগরীয় অঞ্চলের সব দেশ ইরানি বিজ্ঞানী হত্যার নিন্দা জানিয়েছে: ইরান

    একটি বাদে পারস্য উপসাগরীয় অঞ্চলের সব দেশ ইরানি বিজ্ঞানী হত্যার নিন্দা জানিয়েছে: ইরান

    ডিসেম্বর ০২, ২০২০ ০৯:৪৭

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিজাদে বলেছেন, একটি বাদে পারস্য উপসাগরীয় অঞ্চলের সব দেশ ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে হত্যার নিন্দা জানিয়েছে। তিনি বলেন, এই হত্যাকাণ্ডের দায় দায়িত্ব ইসরাইলের।

  • ফাখরিজাদের হত্যাকাণ্ডকে ‘অপরাধমূলক তৎপরতা’ বললো ইউরোপীয় ইউনিয়ন

    ফাখরিজাদের হত্যাকাণ্ডকে ‘অপরাধমূলক তৎপরতা’ বললো ইউরোপীয় ইউনিয়ন

    ডিসেম্বর ০১, ২০২০ ১৬:১৬

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে হত্যার ঘটনাকে সন্ত্রাসী তৎপরতা বলে মন্তব্য করেছে ইউরোপীয় ইউনিয়ন। এ জোটের একজন সংসদ সদস্য ইরানের প্রেসটিভিকে বলেন, মিথ্যা অজুহাত এবং ট্রাম্প প্রশাসনের সাথে একাত্ম হয়ে ইসরাইল এই হত্যাকাণ্ড ঘটিয়েছে যাতে জো বাইডেন ২০২১ সালে ইরানের সঙ্গে আলোচনা শুরু করতে না পারেন।

  • ইসরাইলকে আনুষ্ঠানিকভাবে বিমান চলাচলের সুবিধা দিল সৌদি আরব

    ইসরাইলকে আনুষ্ঠানিকভাবে বিমান চলাচলের সুবিধা দিল সৌদি আরব

    ডিসেম্বর ০১, ২০২০ ১৪:০২

    ইহুদিবাদী ইসরাইলকে তার আকাশসীমা ব্যবহারের আনুষ্ঠানিক অনুমতি দিয়েছে। ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত সম্পর্ক স্বাভাবিক করার পর দু'পক্ষের মধ্যে বিমান চলাচল চুক্তি হয়েছে। সংযুক্ত আরব আমিরাত যেতে হলে ইসরাইলি বিমানকে সৌদি আরবের আকাশে ব্যবহার করতে হবে।

  • ইয়েমেন যুদ্ধে সৌদি আরব ও আমিরাতের মধ্যকার বিরোধ ক্রমেই তীব্র হচ্ছে

    ইয়েমেন যুদ্ধে সৌদি আরব ও আমিরাতের মধ্যকার বিরোধ ক্রমেই তীব্র হচ্ছে

    ডিসেম্বর ০১, ২০২০ ১২:৪২

    ইয়েমেন যুদ্ধকে কেন্দ্র করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে রাজনৈতিক ও সামরিক বিষয়ে মতভেদ দেখা দেয়ার পর এখন তথ্য গত বিষয়ে মতভেদ দেখা দিয়েছে। ২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন শুরু করে। ৬৯ মাস ধরে চলে আসা যুদ্ধে মূল ভূমিকা রেখেছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। কিন্তু সাম্প্রতিক গত প্রায় এক বছর ধরে বিভিন্ন বিষয়ে আবুধাবি ও রিয়াদের মধ্যেকার মতবিরোধ স্পষ্ট হয়ে উঠেছে। ইয়েমেনের ভেতরে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে মূলত এই বিরোধ।

  • ইরানের বিজ্ঞানী হত্যা: নিন্দা জানালো বাহরাইন

    ইরানের বিজ্ঞানী হত্যা: নিন্দা জানালো বাহরাইন

    ডিসেম্বর ০১, ২০২০ ০৭:১৭

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে হত্যার ঘটনায় নিন্দা প্রকাশ করেছে বাহরাইন। এর আগে পারস্য উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং ওমান একইভাবে ইরানের বিজ্ঞানী হত্যার নিন্দা জানিয়েছে। বাহরাইন কিছুটা দেরিতে হলেও নিন্দা জানানোর দেশের তালিকায় নাম লেখালো।

  • ইরাকের তেল শোধনাগারে রকেট হামলার দায় স্বীকার করলো দায়েশ

    ইরাকের তেল শোধনাগারে রকেট হামলার দায় স্বীকার করলো দায়েশ

    নভেম্বর ৩০, ২০২০ ১৪:২৬

    ইরাকের উত্তরাঞ্চলে একটি ছোট আকারের তেল শোধনাগারে রকেট হামলার দাবি করেছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ।

  • সৌদি অবস্থানে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলা: নিহত ৮

    সৌদি অবস্থানে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলা: নিহত ৮

    নভেম্বর ৩০, ২০২০ ০৭:২৮

    ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মারিব প্রদেশে অবস্থিত সৌদি জোটের তাদাওয়াইন সামরিক ক্যাম্পে জনপ্রিয় হুথি আন্দোলন সমর্থিত সেনাদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত আটজন নিহত হয়েছে।