-
ইয়েমেনে এক সপ্তাহে ২০৫ বার বিমান হামলা: সামরিক বাহিনী
জুন ১২, ২০২০ ১৩:২৫ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, সৌদি নেতৃত্বাধীন আগ্রাসী বাহিনী গত এক সপ্তাহে ইয়েমেনে অন্তত ২০৫ বার বোমা বর্ষণ করেছে। গতরাতে সাংবাদিকদের তিনি এ তথ্য জানিয়েছেন।
-
হাফতারকে রক্ষা করার জন্য লিবিয়ায় যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে মিশর: তুরস্ক
জুন ১২, ২০২০ ১২:১৫তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, লিবিয়ায় যুদ্ধবিরতির জন্য মিশর যে প্রস্তাব দিয়েছে তা আন্তরিক নয় বরং বিদ্রোহী জেনারেল খলিফা হাফতারকে রক্ষা করার জন্য এই প্রস্তাব দেয়া হয়েছে। মিশরের দেয়া প্রস্তাবের সমালোচনাও করেছেন তিনি।
-
সিরিয়ার সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার ইঙ্গিত দিল সৌদি আরব
জুন ১২, ২০২০ ১১:১২সিরিয়ার সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার ইঙ্গিত দিয়েছে সৌদি সরকার। ২০১১ সাল থেকে দামেস্কের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রেখেছে রিয়াদ। সৌদি আরবের পথ অনুসরণ করে মধ্যপ্রাচ্যে আরো কয়েকটি আরব দেশ সিরিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে।
-
অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপের তীব্র প্রতিবাদ জানাল সিরিয়া
জুন ১১, ২০২০ ০১:৩৪মার্কিন সরকারের সিরিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি জেমস জেফরি দামেস্কের অভ্যন্তরীণ ইস্যুতে যে বক্তব্য দিয়েছেন তার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছে সিরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, জেফরি এ বক্তব্যের মাধ্যমে প্রকারান্তরে সিরিয়ার অভ্যন্তরীণ ইস্যুতে ওয়াশিংটনের হস্তক্ষেপের বিষয়টি স্বীকার করে নিয়েছেন।
-
সমরাস্ত্রবিহীন ফিলিস্তিন রাষ্ট্রের বিরোধিতা করল হামাস ও জিহাদ আন্দোলন
জুন ১১, ২০২০ ০১:০২ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী মোহাম্মাদ আশতিয়া সেনাবাহিনী ও সমরাস্ত্র বিহীন ফিলিস্তিন রাষ্ট্রের যে ধারনা উপস্থাপন করেছেন তার তীব্র বিরোধিতা করেছে সেখানকার ইসলামি প্রতিরোধ আন্দোলনগুলো। ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসলামি জিহাদ এই পরিকল্পনার তীব্র সমালোচনা করেছে।
-
লিবিয়া নিয়ে কয়েকটি ইস্যুতে একমত হয়েছেন ট্রাম্প ও এরদোগান
জুন ০৯, ২০২০ ১৬:০৮তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান জানিয়েছেন, লিবিয়া সংঘাত নিয়ে কয়েকটি ইস্যুতে তিনি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একমত হয়েছেন। লিবিয়ার সংঘাতে সংযুক্ত আরব আমিরাত এবং মিসরসহ বেশ কয়েকটি দেশ বিদ্রোহীদেরকে সহযোগিতা করছে। অন্যদিকে, তুরস্ক সরকার লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সহযোগিতার জন্য সেনা পাঠিয়েছে।
-
তুর্কি সামরিক বাহিনীর আরো ২৭৫ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
জুন ০৯, ২০২০ ১৫:০২আমেরিকায় স্বেচ্ছা-নির্বাসিত তুরস্কের বিরোধী ধর্মীয় নেতা ফতেউল্লাহ গুলেনের সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগে আরো ২৭৫ ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুর্কি সরকার। এসব ব্যক্তির বেশিরভাগই সামরিক বাহিনীর সদস্য বলে জানা গেছে। ২০১৫ সালে সংঘটিত ব্যর্থ সামরিক অভ্যুত্থানের সঙ্গে এ সমস্ত ব্যক্তির সম্পর্ক ছিল বলে তুর্কি সরকার মনে করছে।
-
ইরাকে ছিটকে পড়ল মার্কিন সামরিক বিমান; ৪ সেনা আহত
জুন ০৯, ২০২০ ১১:২৭ইরাকের রাজধানী বাগদাদের অদূরে আল-তাজি বিমান ঘাঁটিতে মার্কিন সামরিক বিমান সি-১৩০ দুর্ঘটনার কবলে পড়েছে। এর ফলে অন্তত চারজন আহত হয়েছে।
-
বাগদাদ বিমানবন্দরের কাছে রকেট হামলা: জানাচ্ছে ইরাকি বাহিনী
জুন ০৯, ২০২০ ০১:৩৪ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে রকেট আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। গতরাতে বিমানবন্দরের দক্ষিণ এলাকা থেকে রকেটটি ছোড়া হয় এবং তা বিমানবন্দরের কাছে গিয়ে পড়ে।
-
সৌদি আরবে করোনা শনাক্তের সংখ্যা ১ লাখ ৫ হাজার ছাড়াল, মৃত্যু ৭৪৬
জুন ০৮, ২০২০ ১৫:৪১সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লাখ পাঁচ হাজার ছাড়িয়ে গেছে। এছাড়া, মারা গেছে ৭৩৬ জন। আর সুস্থ হয়েছেন ৭৪ হাজার ৫২৪ জন।