-
করোনাভাইরাস এবং যুদ্ধ ইয়েমেনে মানবিক বিপর্যয়ের সৃষ্টি করেছে: ইউএনডিপি
মে ১২, ২০২০ ১২:৩৮জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপি বলেছে, দারিদ্রপীড়িত ইয়েমেনের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক আগ্রাসনের ফলে দেশটির উন্নয়ন ২০ বছরে পিছিয়ে পড়েছে। এখন আবার মহমারী করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করা যু্দ্ধবিধ্বস্ত ইয়েমেনের জন্য কঠিন হয়ে পড়েছে।
-
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিন: প্রধানমন্ত্রী সাতাইয়াহ
মে ১২, ২০২০ ০৫:৫১ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মাদ সাতাইয়াহ তার দেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল যদি ফিলিস্তিনের পশ্চিম তীরকে দখল করে নেয় তাহলে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া।
-
ইরাকের নয়া সরকারের প্রতি পূর্ণ সমর্থন দিয়ে যাবে ইরান: ড. রুহানি
মে ১১, ২০২০ ১৪:০২ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ইরান আগের মতোই ইরাকি জাতির স্বার্থে সেদেশের নতুন সরকারের প্রতি পূর্ণ সমর্থন দিয়ে যাবে। তিনি আজ (সোমবার) ইরাকি প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাজেমির সঙ্গে ফোনালাপে এ কথা বলেন।
-
একতরফা নিষেধাজ্ঞা করোনা-বিরোধী লড়াইকে বাধাগ্রস্ত করছে: সিরিয়া
মে ১১, ২০২০ ০৬:৪৩জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার আল-জাফারি বলেছেন, তার দেশের উপর পশ্চিমা দেশগুলোর একতরফা নিষেধাজ্ঞার কারণে প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারির বিরুদ্ধে লড়াই বাধাগ্রস্ত হচ্ছে। এই নিষেধাজ্ঞার কারণে দামেস্ক সরকার প্রয়োজনীয় ওষুধপত্র এবং চিকিৎসা সামগ্রী আমদানি করতে পারছে না।
-
ইসরাইলের সংযুক্তিকরণ পরিকল্পনা শান্তি স্বপ্নের অবসান ঘটাবে: ফিলিস্তিন
মে ১১, ২০২০ ০৫:২২ফিলিস্তিনের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলেছেন, ইহুদিবাদী ইসরাইল যদি পশ্চিম তীরকে সংযুক্তিকরণের পরিকল্পনা বাস্তবায়ন করে তাহলে কথিত দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রচেষ্টা চিরতরে বানচাল হয়ে যাবে। তিনি বলেন, ইসরাইল যে শান্তির স্বপ্ন দেখে সেই স্বপ্নেরও অবসান হবে।
-
করোনাভাইরাস: সিরিয়ার শরণার্থী আহমাদের জীবনের করুণ কাহিনী
মে ১০, ২০২০ ১৫:৪৩সিরিয়ার শরণার্থী আহমাদ আল মুস্তাফা তার কন্যা সন্তানের জন্য দুধের ব্যবস্থা করতে পারছেন না। গত বছর লেবাননে চরম অর্থনৈতিক সংকট শুরু হওয়ার পর থেকেই পরিবারের জন্য ভরণ পোষণের ব্যবস্থা করা আহমাদের জন্য কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। এরপর লেবাননে মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ফলে পরিস্থিতি তার জন্য আরো খারাপ হয়ে উঠে।
-
দায়েশ-বিরোধী লড়াইয়ে সহায়তার জন্য ইরানের প্রশংসা করলেন ইরাকি প্রধানমন্ত্রী
মে ১০, ২০২০ ১৪:১৮উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতার জন্য ইসলামি প্রজাতন্ত্র ইরানের ব্যাপক প্রশংসা করেছেন ইরাকের নতুন প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাজেমি। বাগদাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ইরাজ মাসজেদির সঙ্গে এক বৈঠকে মুস্তাফা আল-কাজেমি এই প্রশংসা করেন।
-
তিন মাস শান্ত থাকার পর ইরাকে আবার দাঙ্গা শুরু
মে ১০, ২০২০ ১২:১০তিন মাস শান্ত থাকার পর ইরাকের রাস্তায় আবার দাঙ্গা ফিরে এসেছে। মূলত অর্থনৈতিক দুর্দশা থেকে গণ-অসন্তুষ্টির প্রেক্ষাপটে এই দাঙ্গা চলছে।
-
এবার ইয়েমেনে সেনা মোতায়েন করবে তুরস্ক
মে ১০, ২০২০ ১০:২৮তুরস্ক ইয়েমেনের দক্ষিণ উপকূলে সেনা মোতায়েনের পরিকল্পনা নিয়েছে বলে জানা গেছে। এডেন উপসাগরের বাব আল-মান্দেব প্রণালীতে মূলত তুরস্ক এসব সেনা মোতায়েন করতে চাইছে। তুরস্কের এ পরিকল্পনায় সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত চিন্তিত হয়ে পড়েছে।
-
ট্যাংকার থেকে তেল ছড়িয়ে পড়লে দায়িত্ব নিতে হবে সৌদি জোটকে: আনসারুল্লাহ
মে ১০, ২০২০ ০৯:৪৬ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মুহাম্মাদ আব্দুস সালাম বলেছেন, লোহিত সাগরে দীর্ঘদিন ধরে আটকে থাকা ক্ষয়িষ্ণু তেল ট্যাংকার থেকে যদি সাগরে তেল ছড়িয়ে পড়ে তাহলে তার সম্পূর্ণ দায়-দায়িত্ব নিতে হবে সৌদি নেতৃত্বাধীন আরব জোটকে। ওই জাহাজ থেকে তেল ছড়িয়ে পড়ে মারাত্মক পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে।