-
মার্কিন বাহিনীকে অবিলম্বে ইরাক ছাড়তে হবে: ইরাকি ডেপুটি স্পিকার
ফেব্রুয়ারি ০৭, ২০২০ ০৬:৩৬ইরাকের সংসদের ফার্স্ট ডেপুটি স্পিকার হাসান করিম আল কা’বি বলেছেন, মার্কিন বাহিনীকে অবিলম্বে ইরাক ছাড়তে হবে। কারণ আমেরিকা ইরাকে বসে এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ইরাকে অবস্থিত মার্কিন দূতাবাসের একের পর এক হস্তক্ষেপমূলক পদক্ষেপের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
-
সৌদি ড্রোন ভূপাতিত করল ইয়েমেনের সামরিক বাহিনী
ফেব্রুয়ারি ০৬, ২০২০ ১৭:৩৩ইয়েমেনের সামরিক বাহিনী আগ্রাসী সৌদি জোটের একটি পাইলটবিহীন বিমান বা ড্রোন ভূপাতিত করেছে। আল-মাসিরা টিভি চ্যানেল জানিয়েছে, হুদায়দা প্রদেশের আল-জাবালিয়া এলাকার আকাশে এটিকে ভূপাতিত করা হয়।
-
২ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরাইলি বাহিনী
ফেব্রুয়ারি ০৬, ২০২০ ১৫:৪১দখলদার ইসরাইলি সেনারা গুলি করে দুই ফিলিস্তিনি তরুণকে হত্যা করেছে। লেবাননের আল-মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, আজ (বৃহস্পতিবার) বায়তুল মুকাদ্দাস শহরের বাব আল আসবাত এলাকায় ইসরাইলি সেনাদের গুলিতে শহীদ হয়েছেন এক ফিলিস্তিনি তরুণ।
-
সন্ত্রাসীদের রক্ষার জন্য তুরস্কের সামরিক বহর ঢুকেছে ইদলিবে
ফেব্রুয়ারি ০৬, ২০২০ ১৪:৫৪সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় ইদলিব প্রদেশে তৎপর তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে রক্ষার জন্য তুরস্কের সামরিক বাহিনীর একটি বহর ওই এলাকায় প্রবেশ করেছে। ইদলিব প্রদেশে সিরিয়ার সামরিক বাহিনী সন্ত্রাসীদের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে অভিযান চালাচ্ছে।
-
ট্রাম্পের প্রতারণাপূর্ণ ডিল অব দ্যা সেঞ্চুরি বাস্তবায়ন হতে দেব না: মাহমুদ আব্বাস
ফেব্রুয়ারি ০৬, ২০২০ ১৩:৫৪ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতারণাপূর্ণ কথিত শান্তি চুক্তি 'ডিল অব দ্যা সেঞ্চুরি'র বিরুদ্ধে আবারো ক্ষোভ প্রকাশ করে বলেন, ফিলিস্তিনি জাতি কখনোই ষড়যন্ত্রমূলক ডিল অব দ্যা সেঞ্চুরি বাস্তবায়ন হতে দেবে না।
-
আবার ইসরাইলি ক্ষেপণাস্ত্র প্রতিহত করল সিরিয়া
ফেব্রুয়ারি ০৬, ২০২০ ১৩:২৯সিরিয়ার রাজধানী দামেস্ককে লক্ষ্য করে ইহুদিবাদী ইসরাইলের ছোঁড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে সিরিয়ার সামরিক বাহিনী। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনী অধিকৃত গোলান মালভূমি থেকে এসব ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে।
-
অবতরণের সময় তিন খণ্ড হয়ে গেল বিমান: নিহত ৩ আহত ১৫৭
ফেব্রুয়ারি ০৬, ২০২০ ০২:৪৭তুরস্কের পেগাসাস এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান ইস্তাম্বুলের ‘সাবিহা গকচিন’ বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে তিন খণ্ড হয়ে গেছে। এ ঘটনায় বিমানটির তিন যাত্রী নিহত ও ১৫৭ জন আহত হয়েছেন।
-
তুরস্কে দুটি হিমবাহ ধসে ৩৩ জন নিহত; আহত ৫৩
ফেব্রুয়ারি ০৫, ২০২০ ১৯:৫৩তুরস্কের পূর্বাঞ্চলে দুটি হিমবাহ ধসে অন্তত ৩৩ জন নিহত হয়েছে। মঙ্গলবারের একটি হিমবাহ ধসের ঘটনায় কয়েকজন নিহত হলে তাদের উদ্ধারে যাওয়া দলটির ওপর দ্বিতীয় দফা হিমবাহ ধসের ঘটনা ঘটে। দুই ধসের ঘটনায় এ পর্যন্ত ৩৩ জনের নিশ্চিত মৃত্যুর খবর পাওয়া গেছে।
-
এবারে মারাত্মক সংক্রামক বার্ড ফ্লু দেখা দিলো সৌদি আরবে
ফেব্রুয়ারি ০৫, ২০২০ ০৯:২০সৌদি আরবে মারাত্মক সংক্রামক বার্ড ফ্লু দেখা দিয়েছে বলে বিশ্ব পশুস্বাস্থ্য সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা দ্যা ওয়ার্ল্ড ওরগাইজেশন ফর অ্যানিমেল হেলথ বা ওআইই হুঁশিয়ারি উচ্চারণ করেছে। বিশ্ব যখন চীনের উহান প্রদেশ থেকে সৃষ্ট করোনাভাইরাস ২০১৯-এনসিওভি'র সংক্রমণ ঠেকাতে ব্যস্ত তখন এ হুঁশিয়ারি দেয়া হলো।
-
সিরিয়ার সেনা অবস্থানে কামানের গোলা নিক্ষেপ করল তুরস্ক
ফেব্রুয়ারি ০৫, ২০২০ ০৫:২২সিরিয়ার উত্তরাঞ্চলীয় ইদলিব ও আলেপ্পো প্রদেশে দেশটির সেনা অবস্থানে কামানের গোলা নিক্ষেপ করেছে তুরস্ক। তুর্কি টেলিভশন মঙ্গলবার রাতে এ খবর জানিয়ে বলেছে, দেশটির সেনারা ইদলিব শহরের দক্ষিণ উপকণ্ঠে এবং আলেপ্পো শহরে পশ্চিম ও উত্তর অংশে অবস্থিত সিরিয়ার সেনা অবস্থানে গোলা নিক্ষেপ করেছে।