-
ইয়েমেনের আনসারুল্লাহর কাছে সৌদি যুবরাজের গোপন প্রস্তাব
জুলাই ১৩, ২০১৯ ১৩:৪৪সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান ইয়েমেনের জনপ্রিয় সংগঠন আনসারুল্লাহর সঙ্গে সমঝোতার প্রস্তাব পাঠিয়েছেন বলে দাবি করেছেন গোপন তথ্য ফাঁসকারী মুজতাহিদ। তিনি এক টুইটার বার্তায় এ দাবি করেছেন। এর আগেও তিনি সৌদি আরবের অনেক গোপন তথ্য ফাঁস করে আন্তর্জাতিক গণমাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছেন।
-
এস-৪০০’র আরো চালান পেল তুরস্ক
জুলাই ১৩, ২০১৯ ১৩:৩২রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার আরো একটি চালান পেয়েছে তুরস্ক। এ ব্যবস্থার প্রথম চালান পাওয়ার একদিন পর তুরস্ক নতুন চালান গ্রহণ করল।
-
আমিরাতি সেনাদের জায়গায় মোতায়েন করা হচ্ছে সৌদি সেনা
জুলাই ১৩, ২০১৯ ১০:২৯যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন থেকে সংযুক্ত আরব আমিরাত বহু সংখ্যক সেনা প্রত্যাহারের পর লোহিত সাগরের কৌশলগত দুটি বন্দর ও বাবুল মান্দেব প্রণালীতে সেনা মোতায়েন করছে সৌদি আরব। ইয়েমেনে সামরিক আগ্রাসনের ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত হচ্ছে সৌদি আরবের প্রধান মিত্র দেশ।
-
কেন ইসরাইলের সঙ্গে ৫০ কোটি ডলারের চুক্তি বাতিল করেছিল ভারত?
জুলাই ১৩, ২০১৯ ০৯:১৮গত বছর জানুয়ারিতে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে ৫০ কোটি ডলারের একটি চুক্তি বাতিলের আনুষ্ঠানিক ঘোষণা দেয় ভারত। এই চুক্তি অনুযায়ী ভারতকে ট্যাঙ্ক বিধ্বংসী আট হাজার স্পাইক ক্ষেপণাস্ত্র দিতে চেয়েছিল তেল আবিব।
-
ইসরাইলের সঙ্গে যেকোনো যুদ্ধে বিজয় নিশ্চিত: হিজবুল্লাহ মহাসচিব
জুলাই ১৩, ২০১৯ ০৮:০২লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, খুব শিগগিরই ইসরাইলের সঙ্গে যুদ্ধের আশঙ্কা নেই কারণ ইসরাইল লেবাননের সঙ্গে আরেকটি যুদ্ধের ঝুঁকি নেবে না, এর কারণ হলো হিজবুল্লাহর প্রতিরক্ষা শক্তি। তিনি বলেন, ভবিষ্যতে যে কোনো যুদ্ধে ইনশাআল্লাহ আমাদের বিজয় নিশ্চিত। আল-আকসা মসজিদও মুক্ত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
-
পুরো ইসরাইল হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের আওতায়: হাসান নাসরুল্লাহ
জুলাই ১৩, ২০১৯ ০৭:৩৩লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, পুরো ইসরাইল তাদের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে। কোনো রকমের সংঘাতে জড়ালে ইসরাইলের অস্তিত্ব মুছে যাবে।
-
ইয়েমেন থেকে আমিরাতি সৈন্য প্রত্যাহারে নাখোশ সৌদি আরব: রিপোর্ট
জুলাই ১২, ২০১৯ ১১:৩৮ইয়েমেন যুদ্ধের চোরাবালি থেকে নিজেকে মুক্ত করার জন্য সংযুক্ত আরব আমিরাত ইয়েমেন থেকে বেশিরভাগ সেনা প্রত্যাহার করার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে সৌদি আরব মারাত্মক ক্ষুব্ধ হয়েছে বলে খবর দিয়েছে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস।
-
পারস্য উপসাগরের উত্তেজনায় ব্রিটেনের যোগদান; রাশিয়ার উদ্বেগ
জুলাই ১২, ২০১৯ ০৪:২৫পারস্য উপসাগরে ব্রিটেন যুদ্ধজাহাজ পাঠানোয় নতুন করে সৃষ্ট উত্তেজনার পরিপ্রেক্ষিতে তেহরান ও লন্ডনকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে রাশিয়া। একইসঙ্গে দেশটি আলোচনার মাধ্যমে চলমান উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে।
-
‘হিজবুল্লাহর ওপর নিষেধাজ্ঞা পুরো লেবাননের ওপর আঘাত’
জুলাই ১১, ২০১৯ ১৫:২৪ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা শুধুমাত্র জাতীয় সংসদের ওপর আক্রমণ নয় বরং পুরো লেবাননের ওপর আঘাত বলে মন্তব্য করেছেন দেশটির স্পিকার নাবিহ বেরি।
-
ফিলিস্তিনিদের সঙ্গে চুক্তিতে কোনো বসতিই ধ্বংস করা হবে না: নেতানিয়াহুর বাগাড়ম্বর
জুলাই ১১, ২০১৯ ১২:৫৩ফিলিস্তিনের সঙ্গে চুক্তিতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে নির্মিত বসতিগুলো খালি করা হবে না বলে জানিয়েছেন ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।