-
ট্রাম্পের 'ডিল অব দ্য সেঞ্চুরি' মোকাবেলায় হিজবুল্লাহর ডাক, স্বাগত জানাল হামাস
মে ২৬, ২০১৯ ১৬:৫৫মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 'ডিল অব দ্য সেঞ্চুরি' মোকাবেলায় হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর আহ্বানে সাড়া দিয়েছে ফিলিস্তিনের হামাস। ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের তথ্য বিষয়ক দপ্তরের প্রধান রাফাত মারা এক বিবৃতিতে হিজবুল্লাহ মহাসচিবের আহ্বানকে স্বাগত জানিয়েছেন।
-
‘ইরান-বিরোধী মার্কিন একতরফা পদক্ষেপের বিরুদ্ধে ইরাক’
মে ২৬, ২০১৯ ১৩:৪৯ইরাকের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ আল-হাকিম বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আমেরিকা যে একতরফা পদক্ষেপ নিতে চায় বাগদাদের অবস্থান তার বিরুদ্ধে। ইরাক সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে একথা বলেছেন ইরাকি পররাষ্ট্রমন্ত্রী।
-
দায়মুক্তি চান নেতানিয়াহু; তেল আবিবে লাখো মানুষের বিক্ষোভ
মে ২৬, ২০১৯ ১২:৪১ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তেল আবিবে ব্যাপক বিক্ষোভ হয়েছে। গতকালের বিক্ষোভে প্রায় এক লাখ মানুষ অংশ নিয়েছে বলে কোনো কোনো সূত্র দাবি করেছে।
-
সৌদি আরবে জঙ্গি বিমানের হ্যাঙ্গারে ইয়েমেনের ড্রোন হামলা
মে ২৬, ২০১৯ ০৮:১৬সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিযান বিমান বন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সেনাবাহিনী। বিমান বন্দরে জঙ্গিবিমানের হ্যাঙ্গার লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। ইয়েমেনে হামলায় এই বিমান বন্দরটি ব্যবহার করা হচ্ছে।
-
ফিলিস্তিন বিষয়ক মার্কিন পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন হিজবুল্লাহ প্রধান
মে ২৬, ২০১৯ ০১:৩৪মার্কিন সরকার ফিলিস্তিন সংকট সমাধানের কথিত লক্ষ্যে ‘শতাব্দির সেরা চুক্তি’ নামের যে পরিকল্পনা তৈরি করেছে তা প্রত্যাখ্যান করেছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সংগঠনটির মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ গতরাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে বলেছেন, সব মুসলিম দেশের উচিত এ পরিকল্পনা প্রত্যাখ্যান করা কারণ এর মাধ্যমে ফিলিস্তিন ইস্যু চিরতরে মুছে ফেলার ষড়যন্ত্র করা হচ্ছে।
-
বাগদাদে ইরাকের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন জারিফ
মে ২৬, ২০১৯ ০০:৫০ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ শনিবার বাগদাদ সফরে গেছেন। সেখানে শনিবার রাতেই তিনি ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ’র সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে জারিফ ও সালিহ দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান ঘটনাপ্রবাহ নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন।
-
সৌদি ও আমিরাতের বিমানবন্দর বন্ধ দেওয়ার ক্ষমতা রাখে ইয়েমেন: হুথি আনসারুল্লাহ
মে ২৫, ২০১৯ ০৯:২৯ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহর রাজনৈতিক পরিষদের প্রভাবশালী সদস্য মোহাম্মাদ আল বাখিতি বলেছেন, তারা সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের বিমানবন্দরগুলো বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে। আবুধাবি বিমানবন্দরে ড্রোনের সাহায্যে হামলার একটি ভিডিও ক্লিপের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আবুধাবি বিমান বন্দরে বোমাবাহী ড্রোন হামলার মধ্যদিয়ে ইয়েমেনিদের সক্ষমতার বিষয়টি স্পষ্ট হয়েছে। তবে আমিরাত সরকার ঘটনাটি আড়াল করার চেষ্টা করছে বলে তিনি জানান।
-
‘আমেরিকা ও ইরানের মধ্যে যেকোনো সংঘাত ভয়াবহ বিপদ ডেকে আনবে’
মে ২৪, ২০১৯ ০৬:৩১ওমানের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ বিন আলাভি বলেছেন, আমেরিকা ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনায় তার দেশ অত্যন্ত উদ্বিগ্ন এবং এ কারণে অন্যান্য দেশের সহযোগিতায় এ উত্তেজনা প্রশমনের চেষ্টা করছে মাস্কাত। তিনি বিবিসি আরবি’কে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।
-
সৌদির যেকোনো স্থানে আমরা হামলা চালাতে সক্ষম: ইয়েমেনের তথ্যমন্ত্রী
মে ২৩, ২০১৯ ১৫:৩৮ইয়েমেনের ন্যাশনাল স্যালভেশন সরকারের তথ্যমন্ত্রী যেইফুল্লাহ আশ-শামি বলেছেন, সৌদি আরবের যেকোনো অবস্থানে হামলা চালানোর সক্ষমতা তাদের রয়েছে। 'আল-জাযিরা' টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
-
বোমাভর্তি ড্রোন ভূপাতিত করেছে সিরিয়া
মে ২৩, ২০১৯ ০৫:৩৯সিরিয়ার হামা প্রদেশের বিমানবন্দরের কাছে দেশটির সেনারা বোমাভর্তি একটি ড্রোন ভূপাতিত করেছে। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল গতকাল শেষ বেলায় এ খবর দিয়েছে। উগ্র তাকফিরি সন্ত্রাসীরা ড্রোনটি পরিচালনা করছিল।