-
আমেরিকা আয়োজিত বাহরাইন সম্মেলনে যোগ দেবে না ফিলিস্তিন
মে ২০, ২০১৯ ১৭:২৫ফিলিস্তিনের সামাজিক উন্নয়নমন্ত্রী আহমাদ মাজদলানি বলেছেন, আমেরিকার পৃষ্ঠপোষকতায় বাহরাইনে যে অর্থনীতি বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে তাতে ফিলিস্তিনের কর্মকর্তারা যোগ দেবেন না। আগামী মাসে বাহরাইনের রাজধানী মানামায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
-
হুথিদের ড্রোন হামলায় বড় ক্ষতি হয়েছে সৌদি তেল স্থাপনায়
মে ২০, ২০১৯ ১৬:১৫ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ সমর্থিত সেনাদের ড্রোন হামলায় সৌদি আরবের প্রধান তেল রপ্তানিকারক প্রতিষ্ঠান আরামকোর বড় রকমের ক্ষতি হয়েছে। স্যাটেলাইট থেকে প্রকাশিত ছবিতে এ ক্ষতির চিত্র ধরা পড়েছে। আল-জাজিরা টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে।
-
ইরান-আমেরিকা সংকটে ইরাক মধ্যস্থতা করতে পারে: আম্মার হাকিম
মে ২০, ২০১৯ ১৪:০৮ইসলামি প্রজাতন্ত্র ইরান ও আমেরিকার মধ্যকার সামরিক উত্তেজনার নেতিবাচক পরিণতির বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরাকের শীর্ষ পর্যায়ের প্রভাবশালী শিয়া আলেম আম্মার আল-হাকিম। তিনি বলেছেন, দু দেশের উত্তেজনা মধ্যপ্রাচ্যের জন্য খারাপ পরিণতি বয়ে আনতে পারে।
-
পিজিসিসিভুক্ত দেশগুলো টহল শুরু করেছে; আমেরিকা
মে ২০, ২০১৯ ১২:০৯পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসিভুক্ত আরব দেশগুলো মধ্যপ্রাচ্যে টহল দেয়া শুরু করেছে। বাহরাইনে মোতায়েন মার্কিন ৫ম নৌবহর তাদের ফেইসবুক পেইজে এ কথা বলেছে। ইসলামি প্রজাতন্ত্র ইরান ও আমেরিকার মধ্যে যখন মারাত্মক সামরিক উত্তেজনা বিরাজ করছ তখন মার্কিন ৫ম নৌবহর এ তথ্য দিল।
-
সৌদি রাজার জরুরি বৈঠকে আমন্ত্রণ পায় নি কাতার
মে ২০, ২০১৯ ১১:৩৯সৌদি আরবে অনুষ্ঠেয় জরুরি বৈঠকে কাতারকে আমন্ত্রণ জানানো হয় নি। আজ (সোমবার) কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ কথা বলেছেন। তিনি বলেছেন, মক্কায় ৩০ মে অনুষ্ঠেয় দুই শীর্ষ বৈঠকে অংশগ্রহণের জন্য কাতারের কাছে কোনো আমন্ত্রণপত্র পাঠানো হয় নি।
-
ইসরাইলি সামরিক ঘাঁটিতে প্রচণ্ড বিস্ফোরণ
মে ২০, ২০১৯ ১১:৩৭ইহুদিবাদী ইসরাইলের একটি সামরিক ঘাঁটিতে প্রচণ্ড বিস্ফোরণ ঘটেছে। এতে ঘাঁটিতে আগুন ধরে যায় এবং নানা রকমের সরঞ্জামের ক্ষতি হয়েছে। দখলদার ইসরাইলের রাজধানী তেল আবিবের কাছে ওই ঘাঁটির অবস্থান।
-
সৌদি ও আমিরাতের ৩০০ স্থাপনায় ড্রোন হামলার পরিকল্পনা ইয়েমেনের
মে ২০, ২০১৯ ০৮:৪৬ইয়েমেনের সেনাবাহিনী সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের তিনশ’টি গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোনের সাহায্যে আঘাত হানার পরিকল্পনা গ্রহণ করেছে। সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে আগ্রাসন বন্ধ না করলে পর্যায়ক্রমে এসব স্থাপনায় হামলা চালানো হবে।
-
সিরিয়ায় রাসায়নিক হামলার অভিযোগ প্রত্যাখ্যান করলেন পররাষ্ট্রমন্ত্রী
মে ২০, ২০১৯ ০৫:০৮সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় লাতাকিয়া প্রদেশে দেশটির সেনাবাহিনী রাসায়নিক গ্যাস প্রয়োগ করেছে বলে সন্ত্রাসীদের সঙ্গে সংশ্লিষ্ট গণমাধ্যম যে খবর দিয়েছে তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লিম। তিনি বলেছেন, রাসায়নিক অস্ত্র ব্যবহার আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ এবং দামেস্ক আন্তর্জাতিক আইন পুরোপুরি মেনে চলছে।
-
বাগদাদের গ্রিন জোনে রকেট হামলা: সতর্কতায় মার্কিন ঘাঁটিগুলো
মে ২০, ২০১৯ ০১:৪৭ইরাকের রাজধানী বাগদাদের কঠোর নিরাপত্তাবেষ্টিত গ্রিন জোনে একটি কাতিউশা রকেট আঘাত হেনেছে। বাগদাদস্থ বেশিরভাগ বিদেশি মিশনের দপ্তর গ্রিন জোনে অবস্থিত। ইরানের নিরাপত্তা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, রকেটটি আঘাত হানার ফলে ভয়াবহ শব্দ হলেও এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
-
বাড়ছে সরকারের ব্যাংক ঋণ : বিনিয়োগ বাধাগ্রস্ত করবে, বলছেন বিশ্লেষকরা
মে ১৯, ২০১৯ ১৪:৪৬বাংলাদেশের বড় বড় ব্যবসায়ী আর শিল্পপতিরা ব্যাংক থেকে ঋণ নিয়ে পরিশোধ করছেন না। ফলে ব্যাংকগুলোতে দেখা দিয়েছে তারল্য সংকট। এমন পরিস্থিতিতে বেড়ে যাচ্ছে ব্যাংকখাত থেকে সরকারের ঋণ গ্রহণের পরিমাণ।