-
সাঙ্গপাঙ্গ নিয়ে আল-আকসা মসজিদে ঢুকে পায়চারি করলেন ইসরাইলি মন্ত্রী
মে ১৯, ২০১৯ ১৩:৫৭ইহুদিবাদী ইসরাইলের আবাসনমন্ত্রী ইউরি এরিয়েল আজ (রোববার) একদল সাঙ্গপাঙ্গ নিয়ে আল-আকসা মসজিদে ঢুকে পায়চারি করেছেন। এ সময় ইসরাইলি পুলিশ তাদেরকে নিরাপত্তা দেয়।
-
ড্রোন হামলার পর লড়াইয়ের ধরণ পাল্টে যাচ্ছে: ইয়েমেনের আনসারুল্লাহ
মে ১৯, ২০১৯ ১৩:২১ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মোহাম্মাদ আব্দুস সালাম বলেছেন, আগ্রাসী সৌদি জোটের সঙ্গে আমাদের লড়াইয়ের ধরণে পরিবর্তন আসবে। সৌদি আরবের ভেতরে ড্রোন হামলার পর এই পরিবর্তনের ইঙ্গিত দিলেন তিনি।
-
সৌদি রাজা সালমান আরব নেতাদের জরুরি বৈঠক ডেকেছেন
মে ১৯, ২০১৯ ১২:৪০সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজ পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি এবং আরব লীগের জরুরি বৈঠক ডেকেছেন। সৌদি আরব এবং আরব আমিরাতের তেল ট্যাঙ্কারে রহস্যজনক নাশকতামূলক হামলার পাশাপাশি সৌদি আরবের তেল পাম্পে ড্রোন হামলার পর রাজা সালমান এ বৈঠকের আয়োজন করছেন বলে মনে করা হচ্ছে।
-
বোকামির কারণে আমেরিকা ইরানের ওপর চাপ সৃষ্টি করছে: ইরাকি কমান্ডার
মে ১৯, ২০১৯ ১২:৩৩ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনী হাশ্দ আশ-শাবির অন্যতম কমান্ডার জাসিম আল-জাজিরি বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর চাপ সৃষ্টির মাধ্যমে আমেরিকা নতুন করে তার নির্বুদ্ধিতার প্রমাণ দিয়েছে। গতকাল (শনিবার) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।
-
‘পারস্য উপসাগরে মার্কিন সেনা মোতায়েনের অনুমোদন দিয়েছে সৌদি আরব’
মে ১৯, ২০১৯ ১২:৩০পারস্য উপসাগরে মার্কিন সেনা ও বিমানবাহী যুদ্ধজাহাজ মোতায়েনের বিষয়ে সবুজ সংকেত দিয়েছে সৌদি আরব এবং অন্য কয়েকটি আরব দেশ। ইসলামি প্রজাতন্ত্র ইরানের পক্ষ থেকে কথিত ‘মারাত্মক ও আসন্ন হুমকি’ মোকাবেলার নামে আমেরিকা এসব সেনা ও যুদ্ধজাহাজ মোতায়েন করে।
-
তুরস্ক এখন এস-৫০০ কিনতে চায়
মে ১৯, ২০১৯ ১১:২৭তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, তার দেশ এখন রাশিয়া থেকে এস-৫০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পরিকল্পনা করছে। এস-৫০০ হচ্ছে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার উন্নত সংস্করণ।
-
সিরিয়ায় রুশ ঘাঁটিতে সন্ত্রাসী হামলা; এবারো ব্যর্থ
মে ১৮, ২০১৯ ১৫:৪৩সিরিয়া জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় লাতাকিয়া প্রদেশে অবস্থিত রাশিয়ার হেমেইমিম বিমান ঘাঁটিতে সন্ত্রাসীরা হামলার চেষ্টা চালিয়েছে তবে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সে হামলার প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। সন্ত্রাসীরা রুশ ঘাঁটি ও আশপাশের আবাসিক এলাকায় হামলা চালায়।
-
ইরানের বিরুদ্ধে সামরিক সংঘাতে জড়াতে মিশরকে প্রলুব্ধ করছে সৌদি আরব ও আমিরাত
মে ১৮, ২০১৯ ১৪:৫৪ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে বিদ্বেষী অবস্থান নিতে মিশরের ওপর সৌদি আরব এবং আরব আমিরাত চাপ সৃষ্টি করছে বলে একটি সংবাদ মাধ্যম খবর দিয়েছে।
-
আমরা প্রতিশোধ নেব: সৌদিকে হুথি নেতার হুমকি
মে ১৮, ২০১৯ ১১:৫৪ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আবদুল মালেক বদরুদ্দিন আল-হুথি বলেছেন, সৌদি আরবের বিমান হামলায় দেশের জনগণের দৃঢ় প্রত্যয় দুর্বল হবে না বরং সৌদি আগ্রাসনের বিরুদ্ধে তারা প্রতিশোধমূলক হামলা চালাবে। ইয়েমেনের রাজধানী সানায় সৌদি আরবের সাম্প্রতিক বিমান হামলার নিন্দাও জানান তিনি।
-
'মার্কিন সেনাদের ইরাক ছাড়তে হতে পারে'
মে ১৮, ২০১৯ ০৯:৫৩ইরাকে মার্কিন সেনা উপস্থিতির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা নিয়ে ইরাকি সংসদে ভোটাভুটি হতে যাচ্ছে। বিলটি পাস হলে ইরাকে মার্কিন সেনা থাকতে পারবে না।