-
হাফতার বাহিনীকে ঠেকাতে লিবিয়া সরকারের অভিযান
এপ্রিল ০৮, ২০১৯ ১৫:১৪জাতিসংঘ সমর্থিত লিবিয়ার সরকার দেশটির বিদ্রোহী নেতা খলিফা হাফতারের নেতৃত্বাধীন বাহিনীর অগ্রাভিযান ঠেকাতে পাল্টা অভিযান শুরু করেছে। কিছুদিন আগে হাফতারের বাহিনী রাজধানী ত্রিপোলি দখলের জন্য অভিযান শুরু করে।
-
ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ হবে আরও ভয়াবহ: লেবাননের স্পিকার
এপ্রিল ০৮, ২০১৯ ১৪:৫২লেবাননের সংসদ স্পিকার নাবি বেরি বলেছেন, ইহুদিবাদীরা জোর করে যা কিছু ছিনিয়ে নিয়েছে তা ফিরে পেতে ঐক্য ও প্রতিরোধ সংগ্রাম অপরিহার্য। আন্তর্জাতিক আন্তঃসংসদীয় ইউনিয়ন বা আইপিইউ'র সাধারণ পরিষদে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেছেন।
-
সিরিয়ায় অভিযান নিয়ে পুতিনের সঙ্গে আলোচনা করবেন এরদোগান
এপ্রিল ০৮, ২০১৯ ১৪:১৩সিরিয়ার উত্তরাঞ্চলে সম্ভাব্য সামরিক অভিযান নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করবেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। সিরিয়ার ওই এলাকায় মার্কিন সমর্থিত কুর্দি গেরিলারা তৎপর রয়েছে যাদেরকে তুরস্ক চরম শত্রু মনে করে।
-
সৌদি বিমান হামলায় আবার ইয়েমেনি স্কুল শিক্ষার্থী নিহত
এপ্রিল ০৮, ২০১৯ ১৩:৪৫সৌদি বিমান হামলায় ইয়েমেনের সানা প্রদেশে অন্তত ১৩ জন বেসামরিক ব্যক্তি নিহত ও ৯২ জন আহত হয়েছেন। হতাহতের মধ্যে বেশিরভাগই স্কুল শিক্ষার্থী। গত বছরও সৌদি আরবের এমন এক হামলায় একটি স্কুলবাস ধ্বংস হয়ে বহু শিক্ষার্থী মারা গিয়েছিল।
-
'আবু ধাবি ও দুবাই'র এক-তৃতীয়াংশ অন্ধকারে ডুবিয়ে দিতে পারে কাতার'
এপ্রিল ০৮, ২০১৯ ১২:৫৩কাতারের সংসদ স্পিকার আহমাদ আলে মাহমুদ বলেছেন, কাতার সংযুক্ত আরব আমিরাতে গ্যাস রপ্তানি বন্ধ করে দিলে আবু ধাবি ও দুবাইয়ের এক-তৃতীয়াংশ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়বে। কাতারের রাজধানী দোহায় বিশ্বের স্বাধীন দেশগুলোর সংসদীয় ফোরাম আন্তঃসংসদীয় ইউনিয়ন বা আইপিইউ'র সাধারণ পরিষদের বৈঠক উপলক্ষে রুশ টিভি চ্যানেল রাশাটুডে-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন।
-
ফিলিস্তিন নিয়ে আমেরিকার মানচিত্র তৈরি অলীক কল্পনা: হামাস
এপ্রিল ০৭, ২০১৯ ১১:২৩অবরুদ্ধ গাজা উপত্যকার ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কথিত ‘শতাব্দির সেরা চুক্তি’র আওতায় ফিলিস্তিনের মানচিত্র তৈরি করবে বলে ইহুদিবাদী ইসরাইল যে কথা বলছে তা নিতান্তই অলীক কল্পনা।
-
ইরাকিদের জন্য সৌদি রাজার উপঢৌকন
এপ্রিল ০৬, ২০১৯ ১৩:৪০ইরানের প্রেসিডেন্টের ইরাক সফরের পর এক মাসের কম সময়ের মধ্যে সৌদি আরবের নিরাপত্তা ও অর্থনৈতিক বিষয়ক একটি উচ্চ পদস্থ প্রতিনিধি দল ইরাক সফরে গেছে এবং সৌদি রাজাও ইরাকের জন্য অতি মূল্যবান ও লোভনীয় প্রস্তাব দেবেন বলে ঘোষণা করেছেন।
-
লক্ষ্য প্রভাব বিস্তার: ইরাকে কন্স্যুলেট অফিস খুলেছে সৌদি আরব
এপ্রিল ০৬, ২০১৯ ১২:৪৪বাগদাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরির আশায় ইরাকে আবারো কন্স্যুলেট অফিস খুলেছে সৌদি আরব। ইরাকের সঙ্গে প্রতিবেশী ইরানের সম্পর্ক যখন দিন দিন জোরদার হচ্ছে তখন রিয়াদ সরকার এ পদক্ষেপ নিল।
-
রাজধানী ত্রিপোলির কাছে পৌঁছে গেছে হাফতার বাহিনী
এপ্রিল ০৬, ২০১৯ ১১:৫৬লিবিয়ার বিদ্রোহী নেতা খলিফা হাফতারের অনুগত বাহিনী রাজধানী ত্রিপোলির উপকণ্ঠে পৌঁছে গেছে এবং সাবেক ত্রিপোলি আন্তর্জাতিক বিমানবন্দর অবরোধ করেছে। তার এ পদক্ষেপে দেশটিতে মারাত্মক রকমের সংঘর্ষ ছড়িয়ে পড়ার আশংকা দেখা দিয়েছে।
-
'সাবেক ইসরাইলি প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের সেলফোনের তথ্য হাতিয়ে নিয়েছে ইরান'
এপ্রিল ০৫, ২০১৯ ১৬:২৬ইরান ইহুদিবাদী ইসরাইলের সাবেক সেনা প্রধান ও সাবেক প্রধানমন্ত্রীর মোবাইল ফোনের তথ্য হাতিয়ে নিতে সক্ষম হয়েছে। ইসরাইলি দৈনিক হারেৎজ সম্প্রতি এ খবর দিয়েছে।