-
হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধের ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছে ইসরাইল: নাসরুল্লাহ
মার্চ ০৯, ২০১৯ ২১:৫৯লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধের ভয়ে আতঙ্কের মধ্যে রয়েছে ইসরাইল। পাশাপাশি নতুন করে যুদ্ধ করার কোনো প্রস্তুতিও তেল আবিবের নেই।
-
এস-৪০০ কিনলে মারাত্মক পরিণতি ভোগ করবে তুরস্ক : আমেরিকা
মার্চ ০৯, ২০১৯ ০৭:২৩রাশিয়ার তৈরি অত্যাধুনিক এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় কিনলে তুরস্ককে মারাত্মক পরিণতি ভোগ করতে হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছে আমেরিকা।
-
‘ইরান ও সিরিয়ার সমর্থন নিয়ে ইসরাইলকে প্রতিহত করছে হিজবুল্লাহ’
মার্চ ০৯, ২০১৯ ০৩:৩২লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, এই আন্দোলন মধ্যপ্রাচ্যকে নিয়ে ইহুদিবাদী ইসরাইলের সব অশুভ পরিকল্পনা নস্যাত করে দিচ্ছে; আর এই কাজে হিজবুল্লাহকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে ইরান ও সিরিয়া।
-
তুরস্কের ৮ কোটি মানুষকে রক্ষার জন্য এস-৪০০ কেনা অপরিহার্য: প্রতিরক্ষামন্ত্রী
মার্চ ০৮, ২০১৯ ২১:২৭তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার বলেছেন, তার দেশের জন্য রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনা অপরিহার্য হয়ে উঠেছে। দেশটির ৮ কোটি ২০ লাখ মানুষকে রক্ষার জন্য এ ব্যবস্থা কেনা অপরিহার্য হয়ে উঠেছে বলেও জানান তিনি।
-
নিষেধাজ্ঞার জের: মার্কিন সৈন্যদের বের করে দিতে চায় ইরাকের প্রতিরোধ সংগঠনগুলো
মার্চ ০৮, ২০১৯ ১৪:১২ইরাকের জনপ্রিয় প্রতিরোধকামী শক্তিগুলো হারাকাত হিজবুল্লাহ আন নুজাবার ওপর মার্কিন নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে। একই সঙ্গে ইরাকের ভূখণ্ড থেকে আমেরিকার সৈন্যদের অবিলম্বে বের করে দেয়ার লক্ষ্যে কার্যকরী ব্যবস্থ নেয়ার আহ্বান জানিয়েছে তারা।
-
ইরানি তেলের জাহাজে হামলার হুমকি দিলেন নেতানিয়াহু
মার্চ ০৭, ২০১৯ ১৪:২২ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দিয়েছেন ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি ধৃষ্টতাপূর্ণ বক্তব্যে বলেছেন, ইরানের তেলের চালানের ওপর হামলা করতে পারে ইসরাইলি নৌবাহিনী।
-
সৌদি যুবরাজ ‘পুরোপুরি গুন্ডা’ বনে গেছেন: মার্কিন সিনেটর
মার্চ ০৭, ২০১৯ ১২:২৫সৌদি আরবে মানবাধিকার লঙ্ঘনের মাত্রা ক্রমাগতভাবে বেড়ে যাওয়ায় এর বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন সিনেটের একদল আইনপ্রণেতা। একইসঙ্গে সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান পুরাই গুন্ডা বনে গেছেন বলেও মন্তব্য করেন তারা।
-
ইসরাইলের সঙ্গে সম্পর্ক করা হারাম: ফিলিস্তিনি মুফতি
মার্চ ০৭, ২০১৯ ১২:১৩ফিলিস্তিনের গাজা উপত্যকার আল-আমরি মসজিদের মুফতি নিমর আবু আউন বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক করা হারাম। কোনো পরিস্থিতিতেই ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করা মুসলিম দেশগুলোর জন্য উচিত হবে না। তিনি আজ (বৃহস্পতিবার) গাজায় বার্তা সংস্থা ইরনা'র সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।
-
সন্ত্রাস-বিরোধী লড়াইয়ের খেসারত: প্রতিরোধ সংগঠন নুজাবার ওপর আমেরিকার নিষেধাজ্ঞা
মার্চ ০৬, ২০১৯ ১৫:০২ইরাকের প্রতিরোধ সংগঠন হারাকাত হিজবুল্লাহ আন নুজাবার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। ২০১৭ সালের শেষের দিকে ইরাকে তৎপর উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশ সন্ত্রাসীদের নির্মূলে দেশটির নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা দিয়েছিল এ সংগঠন।
-
যুবরাজের আচরণে ক্ষুব্ধ সৌদি রাজা সালমান: দু’জনের মধ্যে বাড়ছে দূরত্ব
মার্চ ০৬, ২০১৯ ০৭:৫৮সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বা এমবিএসের সাম্প্রতিক আচরণে ক্ষুব্ধ হয়েছেন সৌদি রাজা সালমান। এতে সৌদি রাজা এবং তার উত্তরাধিকারের মধ্যে অস্থিতিশীলতা ডেকে আনার মতো দূরত্ব বাড়ছে বলে আভাস পাওয়া যাচ্ছে।