-
তুর্কি সীমান্তে সিরীয় সেনা মোতায়েনই একমাত্র সমাধান: ইরান
ফেব্রুয়ারি ০৭, ২০১৯ ০২:৩০সিরিয়ার উত্তরাঞ্চলে সামরিক অভিযান চালানোর যে ঘোষণা তুরস্ক দিয়েছে সে সম্পর্কে আঙ্কারার সঙ্গে তেহরানের কথা হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।তিনি বলেছেন, তুর্কি সীমান্তে সিরিয়ার সেনা মোতায়েনের মাধ্যমেই কেবল ওই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।
-
সিরিয়া এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা চালু করেছে: ইসরাইলি কোম্পানি
ফেব্রুয়ারি ০৬, ২০১৯ ১৩:৩০ইহুদিবাদী ইসরাইলের একটি স্যাটেলাইট ইমেজিং কোম্পানি জানিয়েছে, সিরিয়া এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কয়েকটি লাঞ্চার চালু করেছে। রাশিয়া বন্ধুপ্রতীম সিরিয়াকে এ ব্যবস্থা সরবরাহ করেছে এবং এস-৩০০ এখন ব্যবহারের জন্য প্রস্তুত বলে মনে করা হচ্ছে।
-
ইরানের ওপর নজরদারির আবদার: ট্রাম্পকে সর্তক করল ইরাক
ফেব্রুয়ারি ০৬, ২০১৯ ০৫:৫১ইরানের ওপর নজরদারি করার জন্য ইরাকে মার্কিন সেনা মোতায়েন রাখা হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি যে মন্তব্য করেছেন তার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন ইরাকি প্রধানমন্ত্রী আদিল আব্দুলমাহদি। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, অন্য কোনো দেশে আগ্রাসী তৎপরতা চালানোর কাজে ইরাকের ভূমি ব্যবহার করতে দেয়া হবে না।
-
জাতীয় ঐক্যের সরকার গঠনের দাবি জানিয়েছে হামাস ও ইসলামি জিহাদ
ফেব্রুয়ারি ০৫, ২০১৯ ১৭:১১ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও জিহাদ আন্দোলন দ্রুত জাতীয় ঐক্যের সরকার গঠনের দাবি জানিয়েছে। একইসঙ্গে ফিলিস্তিনি জাতি যেসব চ্যালেঞ্জের মুখে রয়েছে তা মোকাবেলার জন্য দুই সংগঠনের মধ্যে সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছে।
-
হুদাইদা থেকে কোনো বিলম্ব ছাড়াই যোদ্ধা প্রত্যাহার করুন: জাতিসংঘ
ফেব্রুয়ারি ০৫, ২০১৯ ১৩:২৯বন্দরনগরী হুদাইদাসহ আরো দুটি বন্দর থেকে কোনো বিলম্ব ছাড়াই যুদ্ধরত দুই পক্ষকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।
-
আরো ১২ বছর ক্ষমতায় থাকা পাকাপোক্ত করছেন জেনারেল সিসি
ফেব্রুয়ারি ০৫, ২০১৯ ১৩:০২মিশরের প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আস-সিসিকে আরো ১২ বছর ক্ষমতায় রাখার জন্য দেশের সংবিধান সংশোধনের প্রস্তাব করেছেন তার অনুগত সংসদ সদস্যরা।
-
ইয়েমেন আল-কায়েদার কাছে মার্কিন অস্ত্র দিচ্ছে সৌদি
ফেব্রুয়ারি ০৫, ২০১৯ ১১:০৫ইয়েমেনে তৎপর সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদা ও সালাফি গোষ্ঠীকে অস্ত্র যোগান দিচ্ছে সৌদি আরব। মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন গতকাল (সোমবার) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
-
‘পূর্বশর্তের কাছে নতি স্বীকার ছাড়াই আরব লীগে ফিরে যাবে সিরিয়া’
ফেব্রুয়ারি ০৫, ২০১৯ ০২:১৮সিরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, তার দেশ কোনো চাপ বা পূর্বশর্তের কাছে নতি স্বীকার না করেই আরব লীগে ফিরে যেতে পারবে।
-
আমাকে বাহরাইনে পাঠাবেন না: আশ্রয় গ্রহণকারী ফুটবলার
ফেব্রুয়ারি ০৪, ২০১৯ ১৫:২৩থাইল্যান্ডে আশ্রয় গ্রহণকারী বাহরাইনের ফুটবলার হাকিম আল-আরাইবি বলেছেন, তিনি চান না তাকে নিজের দেশে ফেরত পাঠানো হোক। আজ (সোমবার) থাইল্যান্ডের একটি আদালতে তিনি একথা বলেছেন।
-
লেবাননের সঙ্গে যুদ্ধে জন্য প্রস্তুত নয় ইসরাইল: হিজবুল্লাহ
ফেব্রুয়ারি ০৪, ২০১৯ ১৩:২৮লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, ইহুদিবাদী ইসরাইল লেবাননের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত নয়। কারণ পরিস্থিতি অনেক জটিল এবং ইসরাইল যুদ্ধ করতে ইচ্ছুক নয়।