-
ইরাকে হামলা চালাতে চায় ইসরাইল; পাল্টা হুঁশিয়ারি বাগদাদের
জানুয়ারি ২৭, ২০১৯ ১৫:১০ইরাকের জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক সংসদীয় কমিটির সদস্য আলী জাব্বার বলেছেন, ইরাকের ভূখণ্ডে যেকোনো হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে। তিনি আজ (রোববার) গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন।
-
সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর মধ্যপ্রাচ্য পরিস্থিতি বিশ্লেষণ: উদ্বিগ্ন ইসরাইল
জানুয়ারি ২৭, ২০১৯ ১৫:০৭হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন ইহুদিবাদী ইসরাইল যদি লেবাননে হামলা করে তাহলে চরম অনুতপ্ত হবে। আল-মায়িাদিন নিউজ চ্যানেলকে গতরাতে তিনি বলেন,হামলার জন্য কী পরিমাণ মূল্য দিতে হবে তা ইসরাইলের কল্পনারও অতীত।
-
সিরিয়াকে আরব লীগে ফিরিয়ে আনতে হবে: তিউনিশিয়া
জানুয়ারি ২৭, ২০১৯ ১৪:৪২তিউনিশিয়ার পররাষ্ট্রমন্ত্রী খেমাইয়েস ঝিনাউয়ি বলেছেন, সিরিয়াকে আরব লীগের সদস্য পদ ফিরিয়ে দিতে হবে। ২২ সদস্যের আরব লীগে সদস্য পদ ফিরে পাওয়া সিরিয়ার স্বাভাবিক অধিকার বলেও তিনি মন্তব্য করেন।
-
তুর্কি সামরিক ঘাঁটিতে ইরাকি বিক্ষোভকারীদের হামলা: কিশোর নিহত
জানুয়ারি ২৭, ২০১৯ ১১:০৬ইরাকের উত্তরাঞ্চলে তুরস্কের একটি সামরিক ঘাঁটিতে স্থানীয় কুর্দি লোকজন হামলা চালিয়েছে এবং ১৩ বছরের এক কিশোর নিহত ও ১০ জন আহত হয়েছে। এ সময় তুর্কি সেনা ও কুর্দি বিক্ষোভকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।
-
সিরিয়ায় আবার হামলা হলে ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধ নেয়া হবে: হিজবুল্লাহ
জানুয়ারি ২৭, ২০১৯ ০৭:৫৩লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সিরিয়ার ওপর আবার হামলা হলে ইহুদিবাদী ইসরাইলে হামলা চালিয়ে তার প্রতিশোধ নেয়া হবে।
-
সিরিয়াকে আরব লীগে ফিরিয়ে নেয়ার দাবিতে যোগ দিল তিউনিশিয়া
জানুয়ারি ২৭, ২০১৯ ০৩:৩২সিরিয়াকে আরব লীগের সদস্যপদ ফিরিয়ে দেয়ার জোর দাবি জানিয়ে তিউনিশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী খেমাইস জিনাউয়ি এই দাবি জানিয়ে বলেছেন, ২২ সদস্যের আরব লীগেই হচ্ছে সিরিয়ার ‘প্রকৃত স্থান’।
-
টানেল ধ্বংস করে নিজের পতন ঠেকাতে পারবে না ইসরাইল: নাসরুল্লাহ
জানুয়ারি ২৭, ২০১৯ ০২:২১লেবানন-ইসরাইল সীমান্তে কিছু গোপন টানেল আবিষ্কার ও তা ধ্বংস করার পর যে দাবি তেল আবিব করেছে তাকে হাস্যকর বলে প্রত্যাখ্যান করেছেন লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ।
-
লেবানন সীমান্তে উসকানি দিচ্ছে ইসরাইল; দেয়াল নির্মাণের চেষ্টা অব্যাহত
জানুয়ারি ২৬, ২০১৯ ১৫:২০লেবানন সীমান্তে অবৈধ উপায়ে দেয়াল নির্মাণের চেষ্টা অব্যাহত রেখেছে ইহুদিবাদী ইসরাইল। দখলদার শক্তি লেবানন ভূখণ্ডে দেয়াল নির্মাণের মাধ্যমে উসকানি দিয়ে যাচ্ছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা 'ইরনা' জানিয়েছে, লেবাননের আল-আদিসা উপশহর এবং ইহুদিবাদীদের উপশহর মুসকিফায়াম সংলগ্ন 'ব্লু লাইনে'র কাছে এই দেয়াল নির্মাণ করা হচ্ছে।
-
সিরিয়ায় একটি ঘাঁটি রেখে দেবে আমেরিকা: রিপোর্ট
জানুয়ারি ২৬, ২০১৯ ১৪:৩৯সিরিয়া থেকে সম্পূর্ণ মার্কিন সেনা প্রত্যাহার করার ঘোষণা দেয়া হলেও দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আত-তান্ফ সীমান্তের একটি ঘাঁটিতে কিছু সেনা রেখে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। এ সিদ্ধান্ত চূড়ান্ত হলে তা হবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের সঙ্গে সাংঘর্ষিক।
-
সিরিয়ায় ফের ঢুকেছে শত শত মার্কিন সেনা, সঙ্গে অস্ত্র-রসদবাহী ২৫০ ট্রাক
জানুয়ারি ২৫, ২০১৯ ১৬:২৬সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে অস্ত্র ও রসদ-বোঝাই অন্তত ২৫০টি আমেরিকার ট্রাক-লরি মোতায়েন করা হয়েছে। এ ছাড়াও শত শত মার্কিন সেনা প্রবেশ করেছে সিরিয়ায়।