-
সিরিয়ায় ফের ঢুকেছে শত শত মার্কিন সেনা, সঙ্গে অস্ত্র-রসদবাহী ২৫০ ট্রাক
জানুয়ারি ২৫, ২০১৯ ১৬:২৬সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে অস্ত্র ও রসদ-বোঝাই অন্তত ২৫০টি আমেরিকার ট্রাক-লরি মোতায়েন করা হয়েছে। এ ছাড়াও শত শত মার্কিন সেনা প্রবেশ করেছে সিরিয়ায়।
-
আরব আন্ত-সংসদীয় সম্মেলনে সিরিয়া আমন্ত্রিত
জানুয়ারি ২৫, ২০১৯ ১৫:৪০২৯ তম আরব আন্ত-সংসদীয় সম্মেলন আগামি মার্চ মাসের শুরুর দিকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। জর্দানের রাজধানী আম্মানে অনুষ্ঠেয় ওই সম্মেলনে সিরিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে। জর্দানের স্পিকার আতেফ তারাওনে সিরিয়ার পার্লামেন্ট স্পিকার হাম্মুদা সাব্বাগকে আনুষ্ঠানিকভোবে আমন্ত্রণ জানান।
-
ইসরাইলি বর্বরতার প্রতিবাদে কাতারের অর্থ-সাহায্য নিচ্ছে না হামাস
জানুয়ারি ২৫, ২০১৯ ১৪:৫১ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস গাজার অধিবাসীদের জন্য বরাদ্দ-করা কাতারের অর্থ সাহায্যের নতুন এক চালান গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে।
-
পশ্চিম এশিয়ার নেতৃত্ব দেয়ার জন্য ইরানই সবচেয়ে যোগ্য: নিউইয়র্ক টাইমস
জানুয়ারি ২৫, ২০১৯ ১৩:১২মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস লিখেছে, মধ্যপ্রাচ্য বা এশিয়ার পশ্চিমাঞ্চলে নেতৃত্ব দেয়ার ক্ষেত্রে অন্য কোনো মুসলিম দেশই ইরানের মত উপযুক্ত ভূমিকা রাখতে সক্ষম নয়। ইরানের অসাধারণ সম্পদ, অবস্থান, সংস্কৃতি, বুদ্ধিবৃত্তি ও অভিজ্ঞতার মত বিষয়গুলো অন্য কোনো মুসলিম দেশের নেই বলে দৈনিকটি উল্লেখ করেছে।
-
তেল আবিবে হামলা চালানোর ক্ষমতা সিরিয়ার আছে: ইসরাইলি জেনারেল
জানুয়ারি ২৫, ২০১৯ ০৪:২৬ইহুদিবাদী ইসরাইলি সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত জেনারেল সিরিয়ার সামরিক শক্তির প্রশংসা করেছেন। সিরিয়ার রাজধানী দামেস্কে সাম্প্রতিক ইসরাইলি হামলার জবাবে তেল আবিবে পাল্টা আঘাত হানা হবে বলে দামেস্ক হুমকি দেয়ার পর জেনারেল জ্যাক আমিডোর এ মন্তব্য করেন।
-
সিরিয়ার হুমকি: ভয়ে তেল আবিবে ‘আয়রন ডোম’ বসাল ইসরাইল
জানুয়ারি ২৪, ২০১৯ ২০:৩৬ইহুদিবাদী ইসরাইল তেল আবিব মেট্রোপলিটন এলাকায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম মোতায়েন করেছে। স্বল্পপাল্লার এ প্রতিরক্ষা ব্যবস্থা গতকাল বসানো হয়েছে।
-
সিরিয়ায় আগ্রাসন চালিয়ে যে লক্ষ্য অর্জন করতে চান নেতানিয়াহু
জানুয়ারি ২৩, ২০১৯ ১৪:১৬ইহুদিবাদী ইসরাইল গতকাল (মঙ্গলবার) অবরুদ্ধ গাজা উপত্যকার আল-বারিজ শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে। এ ছাড়া, কুদস দখলদার এই শক্তি চলতি সপ্তাহে কয়েকবার সিরিয়ার বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে; যদিও ইসরাইলি জঙ্গিবিমান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই প্রতিহত করেছে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
-
সিরিয়ায় চার্জ দ্যা অ্যাফেয়ার্স নিয়োগ দিয়েছে জর্দান
জানুয়ারি ২৩, ২০১৯ ০৮:৩১জর্দান প্রতিবেশী সিরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে। এর অংশ হিসেবে দামেস্কের দূতাবাসে চার্জ দ্যা অ্যাফেয়ার্স নিয়োগ দিয়েছে আম্মান। জর্দানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম এ খবর দিয়েছে।
-
তেল আবিবে হামলা চালিয়ে ইসরাইলি হামলার জবাব দেয়া হবে: সিরিয়া
জানুয়ারি ২৩, ২০১৯ ০৬:৪৪জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার স্থায়ী প্রতিনিধি বাশার জাফরি বলেছেন, তেল আবিব বিমান বন্দরে পাল্টা হামলা চালিয়ে দামেস্ক আন্তর্জাতিক বিমান বন্দরে ইহুদিবাদী ইসরাইলের হামলার জবাব দেয়া হবে।
-
লেবাননে হামাস নেতার ওপর হামলার দায়ে মোসাদের গুপ্তচর আটক
জানুয়ারি ২৩, ২০১৯ ০৫:৫৭লেবাননের দক্ষিণাঞ্চলীয় সিদোন শহরে এক গাড়িবোমা হামলায় জড়িত থাকার অভিযোগে ইহুদিবাদী ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের এক এজেন্টকে আটক করেছে লেবাননের সেনাবাহিনী। গত বছর চালানো ওই হামলায় ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের এক নেতা আহত হন।