-
সিরিয়ার দেইর-আজ-জোরে ৫ ব্রিটিশ সেনা নিহত
জানুয়ারি ১১, ২০১৯ ১৩:২১সিরিয়ার দেইর-আজ-জোরের আশ-শাফা উপশহরে দায়েশ সন্ত্রাসীদের হামলায় ৫ ব্রিটিশ সেনা নিহত এবং অসংখ্য আহত হয়েছে।
-
ইসরাইলি কারাগারে দুর্বিসহ জীবন কাটাচ্ছেন ফিলিস্তিনি বন্দিরা
জানুয়ারি ১১, ২০১৯ ০৬:০৭ইহুদিবাদী ইসরাইলের ‘এতজিওন’ কারাগারে আটক ফিলিস্তিনি বন্দিরা দুর্বিসহ জীবন কাটাচ্ছেন বলে খবর দিয়েছে ফিলিস্তিনি বন্দি বিষয়ক অধিকার পরিষদ- আল-আহ্দ। এটি বলেছে, এই প্রচণ্ড শীতে গরম কাপড় ও চিকিৎসা সামগ্রীর তীব্র অভাবে ব্যাপক কষ্ট পাচ্ছেন ফিলিস্তিনি বন্দিরা। শরীর গরম রাখার জন্য তাদেরকে গরম কাপড় কিংবা কম্বল সরবরাহ করেনি ইহুদিবাদী কর্তৃপক্ষ।
-
‘মার্কিন সেনা প্রত্যাহার না করলে সিরিয়ায় তুরস্ক অভিযান চালাবে’
জানুয়ারি ১০, ২০১৯ ২০:৫৫তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা না হলে কুর্দি ওয়াইপিজি গেরিলাদের বিরুদ্ধে আংকারা সামরিক অভিযান চালাবে।
-
ইসরাইলি বাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত নয়: ফাঁস করলেন সাবেক জেনারেল
জানুয়ারি ১০, ২০১৯ ১৬:১৮ইহুদিবাদী ইসরাইলের অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইয়েতজাক ব্রিক বলেছেন, ইসরাইলি সেনাবাহিনী যুদ্ধের জন্য মোটেও প্রস্তুত নয়। দশ বছরেও বেশি সময়ে ধরে ইসরাইলি সেনাবাহিনীর ওমবুডসম্যান হিসেবে দায়িত্ব পালন শেষে চলতি সপ্তাহে অবসর গ্রহণ করেছেন তিনি।
-
ইরাকি এমপিদের ইসরাইল সফরের খবরে তোলপাড়; তদন্তের আহ্বান
জানুয়ারি ১০, ২০১৯ ১৩:৪৩ইরাকের কয়েকজন সংসদ সদস্য ইহুদিবাদী ইসরাইল সফর করেছেন বলে খবর বের হওয়ার পর দেশটিতে তোলপাড় শুরু হয়েছে। ইরাকের বহু সংসদ সদস্য ও রাজনৈতিক নেতা এ ঘটনার নিন্দা জানিয়েছেন এবং কেউ কেউ এ ঘটনার বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন। তারা বলছেন, ইসরাইল সফর করা ইরাকের বর্তমান নীতিতে ‘রেড লাইন’ অতিক্রম করার সমতুল্য।
-
সৌদিপন্থি সন্ত্রাসীদের ওপর হুথিদের ড্রোন হামলা: বহু নিহত
জানুয়ারি ১০, ২০১৯ ১১:৩৮ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের সহযোগিতায় দেশটির সামরিক বাহিনী দক্ষিণাঞ্চলীয় লাহেজ প্রদেশে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। এতে সৌদি মদদপুষ্ট ইয়েমেনের সাবেক সরকারের অনুগত বহু সন্ত্রাসী নিহত হয়েছে।
-
সিরিয়ায় দায়েশের রকেট হামলায় ব্রিটিশ ৫ সেনা নিহত
জানুয়ারি ১০, ২০১৯ ১১:৩০সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের রকেট হামলায় ব্রিটেনের পাঁচ সেনা নিহত হয়েছে। সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-যোর প্রদেশের আবু কালাম এলাকায় এ হামলা হয়েছে।
-
এবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর গোপনে ইরাক সফর
জানুয়ারি ১০, ২০১৯ ০৯:৫৫মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গোপনে ইরাক সফর করেছেন এবং দেশটির প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন তবে এ নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি প্রকাশ করা হয় নি।
-
সৌদি সফর করলেন সিরিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
জানুয়ারি ০৯, ২০১৯ ২০:০৬সিরিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল আলী মামলুক সৌদি আরব সফর করেছেন। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে আরব দেশগুলোর যখন সম্পর্কের উন্নতি হচ্ছে তখন এ খবর বের হলো।
-
ইয়েমেনে পর্যবেক্ষণ মিশন পাঠানোর বিষয়ে অনুমোদন দিতে বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ
জানুয়ারি ০৯, ২০১৯ ১৫:২৮ইয়েমেনের কৌশলগত বন্দর নগরী হুদায়দায় জাতিসংঘের তত্ত্বাবধানে নতুন পর্যবেক্ষণ মিশন মোতায়েনের বিষয়ে সংস্থাটির নিরাপত্তা পরিষদ আলোচনায় বসার কথা রয়েছে। দেশটির বিবদমান পক্ষগুলো হুদায়দা শহরে যুদ্ধবিরতি পালনের বিষয়ে একমত পোষণ করার পর তা সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা পর্যবেক্ষণ মিশন সেটির পর্যবেক্ষণ করবে।