-
সৌদি জোটের আগ্রাসন: ২২ মিলিয়ন ইয়েমেনির জরুরি মানবিক ত্রাণ প্রয়োজন
জানুয়ারি ০৭, ২০১৯ ১৫:১০ইয়েমেনের জাতীয় ঐকমত্যের সরকার বলেছে, সৌদি জোটের নির্বিচার আগ্রাসনের শিকার ২ কোটি ২০ লাখ ইয়েমেনির জরুরি ভিত্তিতে ত্রাণ সহায়তা প্রয়োজন। জাতীয় ঐকমত্যের সরকারের মুখপাত্র জাইফুল্লা আশ-শামি আজ এক সংবাদ সম্মেলনে একথা বলেন।
-
গাজায় হামাসের অবস্থানে ইসরাইলের হামলা
জানুয়ারি ০৭, ২০১৯ ০৬:৫১ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের দুটি অবস্থানে হেলিকপ্টার দিয়ে হামলা চালিয়েছে ইহুদবাদী ইসরাইল।
-
শিগগিরি আরব লীগে যোগ দিতে পারে সিরিয়া: তিউনিশিয়া
জানুয়ারি ০৭, ২০১৯ ০৬:০৭তিউনিশিয়ার প্রেসিডেন্টের উপদেষ্টা লাজহার আল-কোরাভি আল-চাবি বলেছেন, সিরিয়াকে আরব লীগের সদস্য পদ ফিরিয়ে দেয়ার বিষয়টি পর্যালোচনা করে দেখা হচ্ছে। যখন আরব বিশ্বের কয়েকটি দেশ প্রেসিডেন্ট বাশার আল-আসাদের নেতৃত্বাধীন সিরিয়ার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করছে তখন এ খবর বের হলো।
-
সন্ত্রাসীদের দুপক্ষের সংঘর্ষ: ইদলিবে বাড়তি সেনা পাঠালো সিরিয় সরকার
জানুয়ারি ০৬, ২০১৯ ১৮:১৪সিরিয়ার সরকার হামা ও ইদলিব প্রদেশে বাড়তি সেনা এবং ট্যাংক ও সাঁজোয়াযানসহ নানা রকমের সামরিক সরঞ্জামাদি পাঠিয়েছে।
-
এস-৪০০ না কেনার মার্কিন প্রস্তাব নাকচ করে দিল তুরস্ক
জানুয়ারি ০৬, ২০১৯ ১৩:২৬রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পরিকল্পনা বাতিল করার মার্কিন প্রস্তাব নাকচ করে দিয়েছে তুরস্ক। রুশ ইয়েনি সাফাক সংবাদপত্র এ খবর দিয়েছে।
-
আসাদ সরকারের সঙ্গে চুক্তি করতে চায় কুর্দিরা
জানুয়ারি ০৫, ২০১৯ ১৪:১১সিরিয়ার কুর্দি গেরিলারা রাশিয়ার মধ্যস্থতায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের সঙ্গে চুক্তি করতে চাইছে। সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পরিপ্রেক্ষিতে তারা এমন পরিকল্পনা নিয়েছে বলে কুর্দিদের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা জানিয়েছেন।
-
সৌদি আরবে খাশোগি হত্যাকাণ্ডের বিচার ‘যথেষ্ট নয়’: জাতিসংঘ
জানুয়ারি ০৫, ২০১৯ ০৪:৩৫জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর- ওএইচসিএইচআর বলেছে, সৌদি আরবে দেশটির ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের যে বিচার চলছে তার স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। এই বিচার ‘যথেষ্ট নয়’ বলেও উল্লেখ করেছে জাতিসংঘের এই দপ্তর।
-
সিরিয়ায় নিজেদের মধ্যে লড়াইয়ে ৫০০ সন্ত্রাসী নিহত
জানুয়ারি ০৪, ২০১৯ ১৪:৫৩সিরিয়ার ইদলিব প্রদেশে নিজেদের মধ্যে লড়াই ছড়িয়ে পরার জেরে পাঁচ শতাধিক সন্ত্রাসী নিহত হয়েছে। এদের অনেককে সংক্ষিপ্ত বিচারের নামে প্রাণদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে আরবিভাষী আল-মায়েদিন টিভি।
-
রুশ সমর্থনে বাশার আসাদ ক্ষমতায় থাকবেন: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী
জানুয়ারি ০৪, ২০১৯ ১৩:০৮ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট বলেছেন, রাশিয়ার সমর্থনের কারণে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ কিছুসময় ক্ষমতায় থাকতে পারবেন। সিরিয়া থেকে যখন মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে এবং দামেস্ক সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে আরব দেশগুলো এক রকমের প্রতিযোগিতায় নেমেছে তখন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এ বক্তব্য দিলেন।
-
সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে ইরাক-তুরস্ক সহযোগিতা গভীর করবে: এরদোগান
জানুয়ারি ০৪, ২০১৯ ১০:৫১তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, আঞ্চলিক সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে প্রতিবেশী ইরাকের সঙ্গে তার দেশ সহযোগিতা গভীর করবে। গতকাল (বৃহস্পতিবার) তুরস্কের রাজধানী আংকারায় ইরাকি প্রেসিডেন্ট বারহাম সালেহর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন।