-
জামাল খাশোগি হত্যার ঘটনায় ৫ জনের মৃত্যুদণ্ড চেয়েছে সৌদি
জানুয়ারি ০৪, ২০১৯ ০৯:২০প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগি হত্যা মামলায় সৌদি আরবের রাজধানী রিয়াদে ১১ জনের বিচার শুরু হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সরকারি কৌঁসুলিরা এই মামলায় বিবাদীদের পাঁচজনের মৃত্যুদণ্ড চেয়েছেন।
-
সিরিয়ায় রুশ হামলায় মারা গেছে ২৩ হাজার সন্ত্রাসী
জানুয়ারি ০৪, ২০১৯ ০৭:৪৪সিরিয়ায় ২০১৮ সালে রাশিয়ার বিমান হামলায় বিদেশি মদদপুষ্ট ২৩ হাজার উগ্র তাকফিরি সন্ত্রাসী মারা গেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল (বৃহস্পতিবার) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
-
চাপের মুখে ট্রাম্প: সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার অনিশ্চিত
জানুয়ারি ০৩, ২০১৯ ১৫:২০সিরিয়ায় প্রায় আট বছর ধরে ভয়াবহ ও রক্তক্ষয়ী যুদ্ধের পর শক্তির ভারসাম্য বর্তমানে সিরিয়া ও তার মিত্রদের অনুকূলে চলে এসেছে। আমেরিকা এবং তার আরব ও ইউরোপীয় মিত্ররা সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে লেলিয়ে দিয়ে সিরিয়ার বৈধ সরকারকে উৎখাত করার চেষ্টা করেছিল।
-
আসাদকে হত্যা করতে চেয়েছিলেন ইসরাইলের সাবেক গোয়েন্দা প্রধান
জানুয়ারি ০৩, ২০১৯ ১১:০৪সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে গোপনে হত্যা করতে চেয়েছিলেন ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনীর সাবেক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল আভিভ কোচাভি। লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রতি অকুণ্ঠ সমর্থনের জন্য জেনারেল কোচাভি প্রেসিডেন্ট আসাদকে হত্যার পরিকল্পনা করেছিলেন।
-
ইরান-বিরোধী মার্কিন নিষেধাজ্ঞা মানতে বাধ্য নয় ইরাক: বাগদাদ
জানুয়ারি ০৩, ২০১৯ ১০:০৮ইরাকের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ আলী আল-হাকিম বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে মার্কিন সরকার একতরফাভাব যে নিষেধাজ্ঞা দিয়েছে তা মানতে বাধ্য নয় বাগদাদ। তিনি জোর দিয়ে বলেন, মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে প্রতিবেশী ইরানের সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখার কথা বিবেচনা করছে ইরাক।
-
আসাদ সরকারের সঙ্গে চুক্তি: মানবিজ থেকে সরে গেছে কুর্দি যোদ্ধারা
জানুয়ারি ০৩, ২০১৯ ১০:০২সিরিয়ার উত্তরাঞ্চলীয় মানবিজ শহর থেকে শত শত কুর্দি যোদ্ধাকে প্রত্যাহার করা হয়েছে। এসব যোদ্ধা ফোরাত নদীর পূর্ব উপকূলে অবস্থান নেবে।
-
হামাস যোদ্ধাদের ঠেকাতে সমুদ্রে বাধ দিচ্ছে ইসরাইল
জানুয়ারি ০৩, ২০১৯ ০৮:৩৬ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করতে সমুদ্রে বাধ দিচ্ছে ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনী। ইসরাইলের চ্যানেল-১০ জানিয়েছে, বাধের নির্মাণ কাজ প্রায় শেষ হওয়ার পথে রয়েছে।
-
শেইখ নিমর থেকে জামাল খাশোগি হত্যার ঘটনা সৌদির জন্য কলঙ্কজনক অধ্যায়
জানুয়ারি ০২, ২০১৯ ১৬:২২সৌদি সরকার গত ২০১৬ সালের ২ জানুয়ারি প্রখ্যাত শিয়া আলেম আয়াতুল্লাহ শেইখ নিমর বাকের আন-নিমরকে শহীদ করে। সৌদি আরবসহ বিশ্বের বহু দেশের মুসলমানরা সৌদি সরকারের এ পদক্ষেপের তীব্র সমালোচনা করে। শিয়া আলেমকে হত্যার ঘটনায় বিশ্বের মুসলমানরা প্রতিবাদে ফেটে পড়লেও পাশ্চাত্যের দেশগুলোসহ আন্তর্জাতিক সমাজ এ ব্যাপারে সম্পূর্ণ নীরব রয়েছে।
-
সিরিয়া সীমান্তে আবার সেনা মোতায়েন করছে তুরস্ক
জানুয়ারি ০২, ২০১৯ ১৪:৪৮সিরিয়া সীমান্তে আবার তুরস্কের সামরিক বাহিনী মোতায়েন করা হচ্ছে বলে নতুন করে প্রকাশিত কিছু ছবি থেকে ধারণা করা হচ্ছে। উত্তরাঞ্চলীয় সিরিয়ার কুর্দি অধ্যুষিত এবং কুর্দি শাসিত সীমান্তের কাছে এ ধরণের তৎপরতা চলছে।
-
ইসরাইলের কাছে বায়তুল মুকাদ্দাসকে বেচতে দেব না: মাহমুদ আব্বাস
জানুয়ারি ০১, ২০১৯ ১১:০২ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের কাছে ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস শহরকে বিক্রি করার জন্য তিনি কখনো আমেরিকাকে সুযোগ দেবেন না। তিনি জোর দিয়ে বলেন, বায়তুল মুকাদ্দাসই হবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী।