-
তুরস্কে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, আহত ৮৬
ডিসেম্বর ১৪, ২০১৮ ১২:০০তুরস্কে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ৯ জন নিহত ও ৮৬ জন আহত হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) রাজধানী আঙ্কারার একটি রেলস্টেশনে হাইস্পিড ট্রেনের সঙ্গে লোকোমোটিভের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
-
পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সফল অভিযান; স্বাগত জানাল হিজবুল্লাহ
ডিসেম্বর ১৪, ২০১৮ ১১:২৯ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের অভিযানের প্রতি সমর্থন ঘোষণা করেছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীরা বৃহস্পতিবার কয়েকটি এলাকায় একযোগে অভিযান চালিয়েছে। তাদের এ অভিযান প্রমাণ করে দখলদারদের বিরুদ্ধে বিরতিহীনভাবে প্রতিরোধ চালিয়ে যাওয়ার মতো প্রস্তুতি তাদের রয়েছে।
-
হুদায়দা বন্দরে যুদ্ধবিরতির বিষয়ে সমঝোতা; স্বাগত জানাল ইরান
ডিসেম্বর ১৪, ২০১৮ ১০:২৯ইয়েমেনের যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে স্বাক্ষরিত প্রাথমিক সমঝোতা চুক্তিকে স্বাগত জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, এটি আস্থা সৃষ্টির ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ এবং তা পরবর্তী আলোচনার ক্ষেত্র তৈরিতে ভূমিকা রাখবে। পরবর্তী আলোচনার মধ্যদিয়ে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
-
লেবাননে আগ্রাসন চালালে ইসরাইলের অস্তিত্ব বিপন্ন হবে: হারিরি
ডিসেম্বর ১৪, ২০১৮ ০৪:১৯লেবাননের নির্বাচিত-প্রধানমন্ত্রী সা’দ হারিরি বলেছেন, তার দেশের বিরুদ্ধে নতুন করে সামরিক আগ্রাসন চালালে ইহুদিবাদী ইসরাইলের অস্তিত্ব বিপন্ন হবে। বৃহস্পতিবার লন্ডনের চ্যাথাম হাউজ থিংক ট্যাঙ্কে বক্তব্য রাখতে গিয়ে এ হুঁশিয়ারি উচ্চারণ করে লেবাননের নির্বাচিত-প্রধানমন্ত্রী।
-
ইসরাইলের রাষ্ট্রীয় আইনকে বর্ণবাদী বললেন হলিউডের অভিনেত্রী
ডিসেম্বর ১৩, ২০১৮ ১৮:৫৮দখলদার ইহুদিবাদী ইসরাইলের কথিত রাষ্ট্রীয় আইনকে ‘বর্ণবাদী’ বলে আখ্যায়িত করেছেন ইসরাইলি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ও হলিউডের খ্যাতিমান অভিনেত্রী নাটালি পোর্টম্যান।
-
বাহরাইনে সরকার-বিরোধী আরো ২ জনকে যাবজ্জীবন
ডিসেম্বর ১৩, ২০১৮ ১৮:১৪বাহরাইনে সরকার-বিরোধী আরো দুই রাজনৈতিক কর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। পাশাপাশি চার ব্যক্তিকে তিন বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। ২০১১ সালে আরব বসন্তের শুরু থেকে দেশটিতে শুরু হওয়া গণতান্ত্রিক আন্দোলন বানচালের অংশ হিসেবে আলে খলিফা সরকার যে দমন-পীড়ন চালাচ্ছে তার অংশ হিসেবে এসব ব্যক্তিকে কারাদণ্ড দেয়া হলো।
-
পশ্চিম তীরে ২ ইসরাইলি নিহত
ডিসেম্বর ১৩, ২০১৮ ১৪:৪৫দখলীকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে এক ফিলিস্তিনির গুলিতে আজ (বৃহস্পতিবার) দুই ইসরাইলি নিহত হয়েছে। একই এলাকায় ইহুদিবাদী ইসরাইলি সেনাদের হাতে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের দুই সদস্যসহ তিন ফিলিস্তিনি শহীদ হওয়ার একদিনেরও কম সময়ের মধ্যে দুই ইসরাইলি নিহত হলো।
-
সানা বিমানবন্দর খুলে দিতে একমত হয়েছে ইয়েমেনের দুই পক্ষ
ডিসেম্বর ১৩, ২০১৮ ১৩:৪৮ইয়েমেনের যুদ্ধরত দুই পক্ষ রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দর খুলে দিতে একমত হয়েছে বলে খবর পাওয়া গেছে। গত বছরের নভেম্বর মাসে সৌদি আরবের কয়েক দফা হামলার পর বিমানবন্দরটি বন্ধ করে দেয়া হয়।
-
নতুন করে ইসরাইলি সহিংসতা ও উপশহর নির্মাণ সাম্প্রতিক যুদ্ধে ব্যর্থতা ঢাকার চেষ্টা
ডিসেম্বর ১২, ২০১৮ ১৫:৩৭দখলদার ইহুদিবাদী ইসরাইল নতুন করে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা ও উপশহর নির্মাণ কাজ শুরু করেছে। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি এক বিবৃতিতে জানিয়েছে, রামাল্লায় ইসরাইলি সেনাদের সাম্প্রতিক হামলায় ২০ ফিলিস্তিনি আহত হয়েছে।
-
ইরান-বিরোধী নিষেধাজ্ঞা থেকে ছাড় চায় ইরাক
ডিসেম্বর ১২, ২০১৮ ১৪:৫৭ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি বলেছেন, তার সরকার ইসলামি প্রজাতন্ত্র ইরান-বিরোধী নিষেধাজ্ঞা থেকে ছাড় পাওয়ার জন্য আমেরিকায় একটি প্রতিনিধিদল পাঠাবে। এই প্রতিনিধিদল মার্কিন নিষেধাজ্ঞা থেকে ছাড় পাওয়ার রাস্তা বের করবে যার ফলে প্রতিবেশী ইরানের কাছ থেকে গ্যাস আমদানি অব্যাহত রাখতে পারবে বাগদাদ।