-
ইসরাইলি যুদ্ধমন্ত্রীর পদত্যাগ পরাজয় মেনে নেয়া: হানিয়া
নভেম্বর ১৫, ২০১৮ ১৪:০৬ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী এভিগদোর লিবারম্যানের পদত্যাগের মধ্যদিয়ে তেল আবিব তাদের পরাজয় স্বীকার করে নিয়েছে।
-
বিশ্বের বৃহত্তম কবরস্থান ওয়াদি-উস-সালাম বা 'শান্তি উপত্যকা'
নভেম্বর ১৫, ২০১৮ ১৩:৩১ইরাকের পবিত্র নগরী নাজাফে রয়েছে বিশ্বের বৃহত্তম কবরস্থান ওয়াদি-উস-সালাম। ওয়াদি-উস-সালামের শব্দের অর্থ, 'শান্তি উপত্যকা।' কবরস্থানটি ১৪শ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল বলে উল্লেখ করা হয়। এখানে হজরত হুদ এবং হজরত সালেহ (আ)এর মাজার রয়েছে। এ ছাড়া রয়েছে আরো অনেক নবীর মাজার।
-
হুদাইদা অভিযানে বিরতি দিয়েছে সৌদি সমর্থিত ভাড়াটে সন্ত্রাসীরা
নভেম্বর ১৫, ২০১৮ ০৮:০৫ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী হুদাইদা অভিযানে সাময়িক বিরতি দিয়েছে সৌদি সমর্থিত ভাড়াটে সন্ত্রাসীরা। এসব সন্ত্রাসী পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় পুনর্বহাল এবং হুদাইদা শহরকে হুথি যোদ্ধাদের কাছ থেকে দখলের লক্ষ্য নিয়ে সপ্তাহখানেক আগে আগ্রাসন শুরু করে।
-
সৌদি যুবরাজকে বাঁচানোর চেষ্টায় গাজায় ইসরাইলি হামলা: রিপোর্ট
নভেম্বর ১৫, ২০১৮ ০৭:১৯সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনা থেকে বিশ্ব জনমত ভিন্ন দিকে নেয়া এবং সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানকে বিপদমুক্ত করার পরিকল্পনা থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল নতুন করে আগ্রাসন শুরু করে থাকতে পারে। খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় বিন সালমানকেই মূলত দায়ী করা হচ্ছে।
-
লিবারম্যানের পর আরো এক ইসরাইলি মন্ত্রীর পদত্যাগ
নভেম্বর ১৫, ২০১৮ ০৪:১৭অবরুদ্ধ গাজা উপত্যকায় আগ্রাসন চালানোর জের ধরে ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী এভিগডোর লিবারম্যানের পর এবার পদত্যাগ করলেন ইসরাইলি অভিবাসন বিষয়কমন্ত্রী সোফা ল্যান্ডভার। বুধবার রাতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন গত ৯ বছর ধরে অভিবাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকারী এ মন্ত্রী।
-
দামেস্কে ‘মেইড ইন সিরিয়া’ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত
নভেম্বর ১৪, ২০১৮ ১৮:০৬সিরিয়ার রাজধানী দামেস্কে ‘মেইড ইন সিরিয়া’ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হচ্ছে। ইরানের ইংরেজি ভাষার টেলিভিশন চ্যানেল প্রেস টিভি জানিয়েছে, মেলায় স্থানীয় ৭৫টি কোম্পানি অংশ নিয়েছে। স্থানীয় শিল্পের উন্নয়ন এবং শিল্প-প্রতিষ্ঠানগুলোর উৎপাদন স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনার জন্য ৭৬তম এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।
-
পদত্যাগ করলেন ইসরাইলের যুদ্ধমন্ত্রী লিবারম্যান
নভেম্বর ১৪, ২০১৮ ১৪:২৯ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ যোদ্ধাদের মোকাবেলায় ব্যর্থ হয়ে পদত্যাগ করেছেন ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী অ্যাভিগডোর লিবারম্যান। তিনি গাজায় হামলা অব্যাহত রাখতে চাইলেও প্রতিরোধ সংগ্রামীদের পাল্টা হামলার কারণে ইসরাইলের অবৈধ সরকার যুদ্ধবিরতিতে বাধ্য হয়েছে।
-
দায়েশ সন্ত্রাসীদের আবারো নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিল মার্কিন হেলিকপ্টার
নভেম্বর ১৪, ২০১৮ ১৩:৫৮সিরিয়ায় তৎপর উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশের কয়েকজন সন্ত্রাসীকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিয়েছে মার্কিন নেতৃত্বাধীন হেলিকপ্টার। সিরিয়ার পূর্বাঞ্চলীয় হাসাকা ও দেইর আজ-যোর এলাকা থেকে এসব সন্ত্রাসীকে সরিয়ে নেয়া হয়েছে।
-
ইসরাইলের হামলায় আরো ৩ ফিলিস্তিনি শহীদ
নভেম্বর ১৪, ২০১৮ ১২:১৪অবরুদ্ধ গাজা উপত্যকার কয়েকটি স্থানে ইহুদিবাদী ইসরাইলের বিমান ও ট্যাংক হামলায় আরো তিন ফিলিস্তিনি শহীদ হয়েছেন।
-
হুদাইদার আশপাশে সংঘর্ষ বন্ধ করুন: জাতিসংঘ
নভেম্বর ১৪, ২০১৮ ১০:৫৪জাতিসংঘের মানবিক বিষয়ক আন্ডার সেক্রেটারি এবং জরুরি ত্রাণ সমন্বয়ক মার্ক লোকক ইয়েমেনের বন্দরনগরী হুদাইদার আশপাশে সংঘর্ষ বন্ধের আহ্বান জানিয়েছেন। হুদাইদার শহর ও বন্দেরর দখল নেয়ার জন্য গত বেশ কয়েকদিন ধরে সৌদি নেতৃত্বাধীন কয়েকটি দেশের নিয়মিত সেনা ও ভাড়াটে সন্ত্রাসীরা বড় রকমের আগ্রাসন চালাচ্ছে।