-
হজরত হোসেইন(আ)'এর মাজারের রাতের দৃশ্য
নভেম্বর ০৬, ২০১৮ ১২:৫৭ইরাকের পবিত্র নগরী কারবালায় হজরত হোসেইন (আ) মাজার অবস্থিত। পবিত্র এই মাজারের একটু দূরেই রয়েছে হজরত আবুল ফজল আব্বাস(আ) এর মাজার।
-
আমেরিকাকে অবশ্যই সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করতে হবে: দামেস্ক
নভেম্বর ০৬, ২০১৮ ০৬:৪৫সিরিয়ায় মার্কিন সেনা উপস্থিতিকে অবৈধ ঘোষণা করে দামেস্ক বলেছে, আমেরিকাকে অবশ্যই এসব সেনা প্রত্যাহার করতে হবে। জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার স্থায়ী প্রতিনিধি বাশার আল-জাফারি সোমবার নিউ ইয়র্কে নিরাপত্তা পরিষদের এক বৈঠকে দেয়া বক্তব্যে এ আহ্বান জানান।
-
হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র নিয়ে নেতানিয়াহু মিথ্যাচার করছেন: প্রেসিডেন্ট আউন
নভেম্বর ০৬, ২০১৮ ০৩:৪৯লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন- হিজবুল্লাহ সেদেশের বেসামরিক এলাকায় ক্ষেপণাস্ত্রের মজুদ গড়ে তুলেছে বলে ইহুদিবাদী ইসরাইল যে অভিযোগ করেছে তা নাকচ করে দিয়েছে বৈরুত। লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন সোমবার বৈরুতে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর মধ্যপ্রাচ্য বিষয়ক সিনিয়র উপদেষ্টা জন লোরিমার’র সঙ্গে এক বৈঠকে তেল আবিবের দাবি প্রত্যাখ্যান করেন।
-
ক্রীড়াঙ্গনেও ইসরাইলের সঙ্গে সহযোগিতা গ্রহণযোগ্য নয়: ফিলিস্তিন
নভেম্বর ০৫, ২০১৮ ১৬:২৫ফিলিস্তিনের অলিম্পিক কমিটি বলেছে, ক্রীড়াঙ্গনেও ইসরাইলের সঙ্গে সহযোগিতা গ্রহণযোগ্য নয়। ক্রীড়া ক্ষেত্রে দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কোনো কোনো আরব দেশের সাম্প্রতিক পদক্ষেপের নিন্দা জানিয়ে ওই কমিটি এ কথা বলেছে।
-
‘কিছু মুসলিম দেশ ফিলিস্তিনি শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে’
নভেম্বর ০৫, ২০১৮ ১১:৫০ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন- হামাস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে মুসলিম দেশগুলোর সম্পর্ক স্থাপন করার অর্থ হবে ফিলিস্তিনি শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা।
-
‘নিরাপত্তার জন্য তুর্কি সেনাদেরকে অবশ্যই সিরিয়া ছাড়তে হবে’
নভেম্বর ০৪, ২০১৮ ১৮:৪৩নিরাপত্তা, স্থিতিশীলতা ও সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে বিজয়ের জন্য তুরস্কের সেনাদেরকে অবশ্যই সিরিয়া ছাড়তে হবে। একথা বলেছেন সিরিয়ার উপ প্রধানমন্ত্রী ফয়সাল আল-মিকদাদ। তিনি তুর্কি সেনাদেরকে দখলদার বাহিনী হিসেবে আখ্যায়িত করেন।
-
হুদাইদা দখলের সৌদি প্রচেষ্টা নস্যাৎ; ১১৩ শত্রু সেনা নিহত
নভেম্বর ০৪, ২০১৮ ১৫:৪৩ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধা সমর্থিত সশস্ত্র বাহিনী চূড়ান্ত প্রতিরোধের মাধ্যমে সৌদি নেতৃত্বাধীন জোটের হুদাইদা বন্দরনগরী দখলের প্রচেষ্টা নস্যাৎ করে দিয়েছে।
-
খাশোগির দেহের টুকরো স্যুটকেসে বহন করা হয়েছে: তুর্কি দৈনিক
নভেম্বর ০৪, ২০১৮ ১৪:৪৭সৌদি সরকারের সমালোচনাকারী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার পর তার দেহ টুকরো টুকরো করা হয় এবং পাঁচটি স্যুটকেসে করে কন্স্যুলেট ভবন থেকে সরানো হয়েছে। তুরস্কের সরকারপন্থি ইংরেজি দৈনিক ডেইলি সাবাহ’র বরাত দিয়ে আল-জাজিরা এ খবর দিয়েছে।
-
নির্বাচনের আগে বাহরাইনের বিরোধীদলীয় নেতাদের যাবজ্জীবন
নভেম্বর ০৪, ২০১৮ ১৩:৫২বাহরাইনের আপিল আদালত দেশটির বিরোধীদলীয় আল-ওয়েফাক জোটের শীর্ষ পর্যায়ের তিন নেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। প্রতিবেশী কাতারের হয়ে গোয়েন্দাগিরি করার কথিত অভিযোগে এ শাস্তি দেয়া হলো। বাহরাইনের সরকারি কৌঁসুলির দপ্তর থেকে দেয়া এক বিবৃতিতে রায়ের কথা জানানো হয়েছে।
-
নিষেধাজ্ঞা দেয়ায় ট্রাম্পকে ধন্যবাদ দিয়েছেন নেতানিয়াহু
নভেম্বর ০৪, ২০১৮ ১৩:১১ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধনবাদ দিয়েছেন ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতকাল (শনিবার) নেতানিয়াহু বলেছেন, “ধন্যবাদ প্রেসিডেন্ট ট্রাম্প এই ঐতিহাসিক পদক্ষেপের জন্য। প্রকৃতপক্ষেই নিষেধাজ্ঞা আসছে।”