-
যুবরাজের পদ থেকে মোহাম্মাদ বিন সালমানকে সরিয়ে দেয়া হচ্ছে!
অক্টোবর ১৯, ২০১৮ ১১:৪৭সৌদি সরকার অসংখ্য বদনাম কুড়িয়ে ফেলা যুবরাজ মোহাম্মাদ বিন সালমানকে সরিয়ে তার অপেক্ষাকৃত কম উচ্চাকাঙ্ক্ষী ছোট ভাই খালিদ বিন সালমানকে যুবরাজের পদে অভিষিক্ত করার পরিকল্পনা করছে বলে খবর পাওয়া গেছে।
-
নাজরানে সৌদি ভাড়াটে সন্ত্রাসীদের ওপর হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা
অক্টোবর ১৮, ২০১৮ ১৮:১৯ইয়েমেনের জনপ্রিয় হুথি আন্দোলন সমর্থিত সেনারা সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান প্রদেশে ভাড়াটে সন্ত্রাসীদের ওপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
-
শিগগিরি লেবাননে সরকার গঠিত হবে: আউন
অক্টোবর ১৮, ২০১৮ ১৭:৪৮লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন বলেছেন, শিগগিরি দেশে নতুন সরকার গঠিত হবে এবং এর মাধ্যমে গত পাঁচ মাসের রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটবে।
-
ভুলবশত মিত্রদের ওপর ব্মিান হামলা করল মার্কিন জোট
অক্টোবর ১৮, ২০১৮ ১৫:৩৫সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে কথিত যুদ্ধরত মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ভুলবশত তাদের মিত্র কুর্দি গেরিলাদের ওপর বিমান হামলা চালিয়েছে। সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-যোর প্রদেশে এ হামলা হয়েছে এবং এতে অন্তত ছয় কুর্দি গেরিলা নিহত হয়।
-
সিরিয় ভূখণ্ডের দখল ছাড়ুন: আমেরিকাকে ইরান
অক্টোবর ১৮, ২০১৮ ১৫:০১জাতিসংঘে নিযুক্ত ইরানের উপ-রাষ্ট্রদূত ইসহাক আলে হাবিব বলেছেন, সিরিয়ায় মার্কিন সেনা উপস্থিতি ও সন্ত্রাসবাদের প্রতি তাদের সমর্থন বন্ধ করতে হবে। সিরিয়ায় চলমান সংকটের রাজনৈতিক সমাধান বের করার চেষ্টা চলছে বলে তিনি জানান।
-
সৌদি ঘাতক টিমের ১ সদস্য গাড়িচাপায় নিহত: তুর্কি দৈনিক
অক্টোবর ১৮, ২০১৮ ১২:২০তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে সাংবাাদিক জামাল খাশোগি নিখোঁজের ঘটনায় জড়িত ১৫ সদস্যের ঘাতক টিমের সদস্য মাশআল সা'দ আল বাসতানি নিহত হয়েছেন। সৌদি আরবের রাজধানী রিয়াদে গাড়িচাপা দিয়ে তাকে হত্যা করা হয়েছে। এ খবর দিয়েছে তুর্কি দৈনিক 'ইয়ানি শাফাক'।
-
গাজায় সম্ভাব্য সর্বাত্মক হামলা মোকাবেলায় প্রস্তুত ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা
অক্টোবর ১৮, ২০১৮ ০৭:৩৪ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো গাজায় ইসরাইলের সম্ভাব্য হামলা মোকাবেলার প্রস্তুতি নিয়েছে। বুধবার রাতে এক যৌথ বিবৃতিতে সংগঠনগুলোর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
-
গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় এক ফিলিস্তিনির শাহাদাত
অক্টোবর ১৮, ২০১৮ ০৩:৫৯অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় এক ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ইসরাইলি জঙ্গিবিমান গতকাল (বুধবার) গাজা উপত্যকার দক্ষিণ অংশে অবস্থিত রাফাহ শহরে ইসলামি প্রতিরোধ যোদ্ধাদের অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এ হামলায় এক ফিলিস্তিনি যুবক শহীদ হওয়া ছাড়াও অপর তিনজন আহত হন।
-
রাজা সালমানের পদত্যাগ দাবি করলেন সৌদি প্রিন্স
অক্টোবর ১৭, ২০১৮ ১৬:১১সৌদি আরবের রাজা সালমান বিন আব্দুল আজিজকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন দেশটির সরকারবিরোধী প্রিন্স খালেদ বিন ফারহান আলে সৌদ। দৈনিক আল-কুদস আল আরাবিয়া এ খবর দিয়েছে।
-
ইয়েমেনে ইসরাইলি স্টাইলে গুপ্তহত্যা: সন্ত্রাসী ভাড়া করেছে আমিরাত
অক্টোবর ১৭, ২০১৮ ১৪:৫৬ইয়েমেনের অপছন্দনীয় নেতাদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের স্টাইলে গুপ্তহত্যা চালানোর জন্য মর্কিন নিরাপত্তা ঠিকাদারদের ভাড়া করেছে সংযুক্ত আরব আমিরাত। ২০১৫ সাল থেকে দেশটি এ ঘৃণ্য অপরাধ চালিয়ে আসছে।