-
সিরিয়ায় ট্যাংক-বিধ্বংসী ফরাসি অস্ত্র জব্দ
জুলাই ১১, ২০১৮ ১৩:৫৭সিরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, তারা দেশের দক্ষিণাঞ্চলীয় দারা প্রদেশ থেকে ফ্রান্সের তৈরি উন্নতমানের ট্যাংক-বিধ্বংসী অস্ত্র উদ্ধার করেছে। সিরিয়ার সেনারা দারা প্রদেশে দীর্ঘদিন ধরে উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে।
-
অবরোধ ভাঙার চেষ্টা: গাজার নৌকা ঠেকিয়ে দিয়েছে ইসরাইল (ভিডিও)
জুলাই ১১, ২০১৮ ০৮:০১ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে কয়েকজন রোগী নিয়ে সাইপ্রাসের দিকে যাওয়ার সময় ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধজাহাজ গাজার ওই নৌকার বহর আটকে দিয়েছে।
-
সিরিয়ার পুনর্গঠন এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই একইসঙ্গে চলবে: বাশার আসাদ
জুলাই ১০, ২০১৮ ১২:৫৯সিরিয়ার পুনর্গঠনের বিষয়ে এখন সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ। ২০১১ সাল থেকে দেশটিতে বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীরা সামরিক এবং বেসামরিক ব্যক্তিদের ওপর নৃশংস হামলা চালিয়ে আসছে।
-
বিশেষ তথ্য সংরক্ষণে ফ্রান্স-সৌদির মধ্যে চুক্তি সই (ভিডিও)
জুলাই ১০, ২০১৮ ১১:৩৭সৌদি আরব এবং ফ্রান্স দুই দেশের মধ্যে বিশেষ তথ্য সংরক্ষণের উদ্দেশ্যে একটি সামরিক চুক্তিতে সই করেছে। দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর সৌদি আরবের বর্বর আগ্রাসনে সমর্থন দেয়ার জন্য ফ্রান্স যখন বিশ্বব্যাপী সমালোচনার মুখে পড়েছে তখন এ চুক্তির খবর এলো।
-
সীমান্তে সেনা মোতায়েন করলে ভয়াবহ জবাব: সিরিয়াকে ইসরাইল
জুলাই ০৯, ২০১৮ ১৯:৪৪ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী এভিগদোর লিবারম্যান বলেছেন, সীমান্তে গোলান মালভূমির কাছে সিরিয়া ও তার মিত্রদের সেনা মোতায়েনের চেষ্টা করলে ভয়াবহ জবাব দেয়া হবে। উগ্র সন্ত্রাসীদের দখল করা এলাকার দিকে যখন সিরিয়ার সেনারা দিন দিন এগিয়ে যাচ্ছে তখন ইহুদিবাদী মন্ত্রী এ হুমকি দিলেন।
-
সৌদি জোটের তথ্য ও যোগাযোগ কেন্দ্রে ইয়েমেনের ড্রোন হামলা
জুলাই ০৯, ২০১৮ ১৪:১১ইয়েমেনের হুদায়দার পশ্চিম উপকূলে সৌদি নেতৃত্বাধীন আগ্রাসী বাহিনীর তথ্য ও যোগাযোগ কেন্দ্রের ওপর হামলা চালিয়েছে দেশটির সেনা ও গণবাহিনী। কয়েকটি ড্রোনের সাহায্যে এ হামলা চালানো হয়েছে বলে আল-মাসিরাহ টিভি চ্যানেল জানিয়েছে।
-
ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বেন না: তেল আবিবের প্রতি হুঁশিয়ারি
জুলাই ০৯, ২০১৮ ১৩:২২ইহুদিবাদী ইসরাইলের সাবেক উপ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এরান ইতজিওন ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার বিষয়ে তেল আবিবকে হুঁশিয়ার করে দিয়েছে। তিনি বলেছেন, ইরানের সঙ্গে সরাসরি বিরোধে জড়িয়ে পড়া তেল আবিবের উচিত হবে না। সিরিয়া দুই পক্ষের সংঘর্ষ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
-
আবার ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলা: প্রতিহত করেছে সিরিয়া
জুলাই ০৯, ২০১৮ ০৪:৫৫সিরিয়ার মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশের টি-ফোর বিমানঘাঁটিতে আবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। তবে সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইউনিট সে হামলা প্রতিহত করেছে।
-
তুরস্কে ট্রেন দুর্ঘনা; নিহত ১০
জুলাই ০৮, ২০১৮ ২০:৩৫তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে এক ট্রেন দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত ও ৭৩ জন আহত হয়েছে। গ্রিস সীমান্তবর্তী এদিরনে থেকে ৩৬২ জন যাত্রী নিয়ে ট্রেনটি ইস্তাম্বুলে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে।
-
তুরস্কে সশস্ত্র বাহিনীর আরও হাজার হাজার সদস্য বহিষ্কার
জুলাই ০৮, ২০১৮ ১৪:২৬তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে আরও ১৮ হাজার ৬৩২ সরকারি কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে বেশিরভাগই সশস্ত্র বাহিনীর সদস্য। আজ (রোববার) ওই কর্মকর্তাদের বহিষ্কারেদেশের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।