সহকর্মীদের হাতে প্রাণ গেল ৬ আফগান পুলিশ কর্মকর্তার
https://parstoday.ir/bn/news/world-i10048-সহকর্মীদের_হাতে_প্রাণ_গেল_৬_আফগান_পুলিশ_কর্মকর্তার
আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় উরুজগান প্রদেশে সহকর্মীদের গুলিতে অন্তত ছয় পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। একটি চেকপয়েন্টে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চারচিনা জেলার স্থানীয় পুলিশ কমান্ডার মোহাম্মা হাশিম আকমল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২২, ২০১৬ ১৪:৫৬ Asia/Dhaka
  • আফগান পুলিশ (ফাইল ছবি)
    আফগান পুলিশ (ফাইল ছবি)

আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় উরুজগান প্রদেশে সহকর্মীদের গুলিতে অন্তত ছয় পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। একটি চেকপয়েন্টে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চারচিনা জেলার স্থানীয় পুলিশ কমান্ডার মোহাম্মা হাশিম আকমল।

তিনি বলেন, প্রদেশের সাখের এলাকায় শনিবার আফগান পুলিশের পোশাক পরা তিন ব্যক্তি হঠাৎ করে চেকপয়েন্টে টহলরত পুলিশ কর্মকর্তাদের ওপর গুলি চালাতে শুরু করে।

সন্ত্রাসীদেরে বিরুদ্ধে লড়াইয়ের জন্য নিহত পুলিশ কর্মকর্তাদেরকে মাত্র কয়েকদিন আগে ওই এলাকায় আনা হয়েছিল বলে আকমল জানান। তিনি বলেন, হত্যাকাণ্ড সম্পন্ন করার পর ঘাতকরা নিহত পুলিশ কর্মকর্তাদের অস্ত্র ও গোলাবারুদ নিয়ে পালিয়ে যায়। ওই তিন পুলিশ সদস্য পরে তালেবান জঙ্গি গোষ্ঠীতে যোগ দিয়েছে বলে জানা গেছে।

আফগানিস্তানে সহকর্মীদের গুলিতে মাঝেমধ্যেই নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রাণ যায়। অনেক সময় তালেবান জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর পোশাক পরে এ ধরনের হামলা চালায়।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২২