'রাশিয়ার সম্ভাব্য আগ্রাসন মোকাবেলার অঙ্গীকার'
https://parstoday.ir/bn/news/world-i102580-'রাশিয়ার_সম্ভাব্য_আগ্রাসন_মোকাবেলার_অঙ্গীকার'
কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জলি আগামী সপ্তাহে ইউক্রেন সফরে যাচ্ছেন। দেশটির ওপর রাশিয়ার কথিত আগ্রাসন মোকাবেলায় কিয়েভের পাশে থাকার জন্য কানাডার পক্ষ থেকে নিশ্চিত সমর্থন জানাবেন তিনি।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জানুয়ারি ১৬, ২০২২ ১৮:২০ Asia/Dhaka
  • কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জলি
    কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জলি

কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জলি আগামী সপ্তাহে ইউক্রেন সফরে যাচ্ছেন। দেশটির ওপর রাশিয়ার কথিত আগ্রাসন মোকাবেলায় কিয়েভের পাশে থাকার জন্য কানাডার পক্ষ থেকে নিশ্চিত সমর্থন জানাবেন তিনি।

২০১৪ সালে ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে ক্রিমিয়া উপদ্বীপ রাশিয়ার সাথে যুক্ত হওয়ার পর থেকে কানাডা মস্কোর বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। 

গতকাল শনিবার এক বিবৃতিতে কানাডার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেন সীমান্তে হাজার হাজার সেনা মোতায়েন করে রাশিয়া ওই এলাকার নিরাপত্তা ব্যবস্থাকে অচলাবস্থার মধ্যে ফেলে দিয়েছে। আগ্রাসী তৎপরতার বিরুদ্ধে অবশ্যই পাল্টা ব্যবস্থা নিতে হবে।

বিবৃতিতে তিনি বলেন, আইনের ওপর ভিত্তি করে শৃংখলা রক্ষার জন্য ক্যানাডা নেতাদের সঙ্গে একসাথে কাজ করবে।

ইউক্রেন সফরকালে জলি দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন এবং ইউক্রেনের পশ্চিমাঞ্চলে মোতায়েন কানাডার অন্তত ২০০ সেনার সঙ্গে দেখা করবেন।#

পার্সটুডে/এসআইবি/১৬