রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অবস্থান ঘোষণা করল আফগান তালেবান
https://parstoday.ir/bn/news/world-i104366-রাশিয়া_ইউক্রেন_যুদ্ধে_অবস্থান_ঘোষণা_করল_আফগান_তালেবান
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিষয়ে নিজেদেরকে নিরপেক্ষ ঘোষণা করেছে আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৫, ২০২২ ১৫:৪৮ Asia/Dhaka
  • ইউক্রেনে রুশ সেনা
    ইউক্রেনে রুশ সেনা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিষয়ে নিজেদেরকে নিরপেক্ষ ঘোষণা করেছে আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান।

তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ (শুক্রবার) এক বিবৃতিতে বলেছে, তারা ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং বেসামরিক মানুষের প্রাণহানিতে তারা উদ্বিগ্ন।

ইউক্রেনে রুশ হামলা শুরুর পর এই প্রথম কোনো প্রতিক্রিয়া দেখালো আফগান তালেবান।

তালেবানের বিবৃতিতে আরও বলা হয়েছে, আমরা উভয় পক্ষকে যুদ্ধ এবং অনিরাপত্তা সৃষ্টির পথ পরিহার করে বিদ্যমান সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানাচ্ছি।

আফগানিস্তানের ক্ষমতায় থাকা তালেবান আরও বলেছে, ইউক্রেনে বসবাসরত আফগান ব্যবসায়ী ও ছাত্র-ছাত্রীসহ সব বিদেশির জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে উভয় পক্ষকে সচেষ্ট হতে হবে।

ইউক্রেনে বহু আফগান ব্যবসায়ী ও ছাত্র-ছাত্রী রয়েছে বলে জানা গেছে।#     

পার্সটুডে/এসএ/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।