আরো মার্কিন পরমাণু অস্ত্র মোতায়েনে রাজি পোল্যান্ড
https://parstoday.ir/bn/news/world-i106118-আরো_মার্কিন_পরমাণু_অস্ত্র_মোতায়েনে_রাজি_পোল্যান্ড
পোল্যান্ডের উপ প্রধানমন্ত্রী জারোস ল’ ক্যাজিনোস্কি বলেছেন, রাশিয়ার সম্ভাব্য হুমকি মোকাবেলার জন্য তার দেশ আমেরিকার পরমাণু অস্ত্র মোতায়েনের সুযোগ দিতে প্রস্তুত রয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ০৪, ২০২২ ০৮:০৫ Asia/Dhaka
  • ইউরোপের অন্তত ৫টি দেশে মর্কিন পরমাণু অস্ত্র মোতায়েন রয়েছে
    ইউরোপের অন্তত ৫টি দেশে মর্কিন পরমাণু অস্ত্র মোতায়েন রয়েছে

পোল্যান্ডের উপ প্রধানমন্ত্রী জারোস ল’ ক্যাজিনোস্কি বলেছেন, রাশিয়ার সম্ভাব্য হুমকি মোকাবেলার জন্য তার দেশ আমেরিকার পরমাণু অস্ত্র মোতায়েনের সুযোগ দিতে প্রস্তুত রয়েছে।

গতকাল জার্মানির একটি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে পোল্যান্ডের উপপ্রধানমন্ত্রী তার দেশের এই সম্মতির কথা জানান। তিনি বলেন, ন্যাটো সদস্য দেশগুলোতে রাশিয়ার হামলা থামানোর জন্য সবচেয়ে কার্যকর ব্যবস্থা হচ্ছে মার্কিন পরমাণু অস্ত্র। এটি মোতায়েন করাই হচ্ছে তার দেশের জন্য সবচেয়ে নিরাপদ পদক্ষেপ।

পোল্যান্ডের উপ প্রধানমন্ত্রী জারোস ল’ ক্যাজিনোস্কি

পোল্যান্ডের ক্ষমতাসীন ল অ্যান্ড জাস্টিস পার্টির নেতা ক্যাজিনোস্কি বলেন, পোল্যান্ডে মার্কিন পরমাণু অস্ত্র মোতায়েনের বিষয়টি নিয়ে তিনি আমেরিকার সিনেটরদের সঙ্গে আগেই আলোচনা করেছেন। তখন তারা এই পদক্ষেপের পক্ষে মতামত দিয়েছেন। সেক্ষেত্রে এখন যদি আমেরিকা তাদের পরমাণু অস্ত্র মোতায়েনের জন্য আহ্বান জানান তাহলে ওয়ারশ সে প্রস্তাব খোলা মনে গ্রহণ করবে।

পোল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী স্বীকার করেন, এখনই দেশে পরমাণু অস্ত্র মোতায়েনের বিষয়টি এজেন্ডায় নেই তবে পরিস্থিতি দ্রুত পাল্টে যেতে পারে। এর আগে ইউরোপের অন্তত পাঁচটি দেশে আমেরিকা পরমাণু অস্ত্র মোতায়েন করেছে তবে যেসব দেশে কত সংখ্যক অস্ত্র মোতায়েন রয়েছে তা কেউ পরিষ্কার করে নি।#

পার্সটুডে/এসআইবি/৪