ইউক্রেনের পূর্বাঞ্চলে কিয়েভ বাহিনীর আরো ৫ সেনা নিহত
https://parstoday.ir/bn/news/world-i10669-ইউক্রেনের_পূর্বাঞ্চলে_কিয়েভ_বাহিনীর_আরো_৫_সেনা_নিহত
ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, দেশটির গোলযোগপূর্ণ পূর্বাঞ্চলীয় এলাকায় রুশপন্থি অস্ত্রধারীদের সঙ্গে সংঘর্ষে তাদের অন্তত পাঁচ সেনা নিহত হয়েছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মে ২৯, ২০১৬ ১৫:১৪ Asia/Dhaka
  • ইউক্রেনের পূর্বাঞ্চলে কিয়েভ বাহিনীর  আরো ৫ সেনা নিহত

ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, দেশটির গোলযোগপূর্ণ পূর্বাঞ্চলীয় এলাকায় রুশপন্থি অস্ত্রধারীদের সঙ্গে সংঘর্ষে তাদের অন্তত পাঁচ সেনা নিহত হয়েছে।

সেনাবাহিনীর মুখপাত্র আলেক্সান্ডার মোতুজায়ানিক আজ (রোববার) জানিয়েছেন, দু:খজনকভাবে গত ২৪ ঘন্টার সংঘর্ষে পাঁচ সেনা নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো চার জন।

এক দিনে এসব সেনা নিহত হওয়ার ফলে চলতি বছর এটি সেনাবাহিনীর জন্য দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যা বলে জানান তিনি। এর আগে, গত ২৮ মে ইউক্রেনের সাত সেনা নিহত হওয়ার পাশাপাশি অন্য আরো নয়জন আহত হয়েছিল। দোনেস্কের কাছে আবদিককা এবং ওপিতনি গ্রামে এই সংঘর্ষ হয় বলে জানান মোতুজায়ানিক।

এছাড়া, মারিপুল শহরে একই ধরনের সংঘর্ষে তাদের আরেক সেনা নিহত হয়েছিল বলে গতকাল (শনিবার) ইউক্রেন দাবি করেছিল।

ইউক্রেনের সেনাবাহিনী ২০১৪ সালের এপ্রিলে দেশটির পূর্বাঞ্চলীয় দোনেস্ক এবং লুগানস্কে রুশপন্থি বিক্ষোভকারীদের ওপর অভিযান চালানোর পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী এবং অস্ত্রধারীদের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। জাতিসংঘ জানিয়েছে, সংঘর্ষে এ পর্যন্ত ৯,৩০০ জন মানুষ নিহত হওয়ার পাশাপাশি আরো ২১,০০০ ব্যক্তি আহত হয়েছে।

এদিকে, ২০১৪ সালের সেপ্টেম্বরে ইউক্রেনের পূর্বাঞ্চলের দোনেস্ক এবং লুগানস্কে সংঘর্ষ অবসানের লক্ষ্যে দেশটির সরকার এবং অস্ত্রধারীদের মধ্যে বেলারুশের রাজধানী মিনস্কে একটি চু্ক্তি স্বাক্ষরিত হয় ।#


পার্সডুটে/ বাবুল আখতার/২৯