পাকিস্তানের নতুন সরকারকে 'মীরজাফরি' বললেন ইমরান খান
https://parstoday.ir/bn/news/world-i106794-পাকিস্তানের_নতুন_সরকারকে_'মীরজাফরি'_বললেন_ইমরান_খান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খান পাকিস্তানের নতুন সরকারকে 'মীরজাফরি' সরকার বলে মন্তব্য করেছেন। তিনি বলেন,বিদেশি অনুদান–সংক্রান্ত মামলার মধ্য দিয়ে তাঁর দলকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে নতুন সরকার।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৭, ২০২২ ১৫:০৭ Asia/Dhaka

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খান পাকিস্তানের নতুন সরকারকে 'মীরজাফরি' সরকার বলে মন্তব্য করেছেন। তিনি বলেন,বিদেশি অনুদান–সংক্রান্ত মামলার মধ্য দিয়ে তাঁর দলকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে নতুন সরকার।

বিচারে স্বচ্ছতা নিশ্চিত করতে পিপিপি, পিটিআই ও পিএমএল-এনের মামলাগুলোর শুনানি একই সময়ে করার দাবি জানিয়েছেন তিনি। স্থানীয় সময় গতকাল শনিবার করাচির বাঘ-ই-জিন্নাহতে এক সমাবেশে এসব কথা বলেন ইমরান খান। 
গতকাল একটি চার্টার বিমানে করে করাচি পৌঁছান ইমরান খান। সেখানে পিটিআই নেতা ইমরান ইসমাইল ও সাবেক জাতীয় পরিষদ স্পিকার আসাদ কায়সারসহ দলীয় নেতা–কর্মীরা তাঁকে স্বাগত জানান। পরে বাঘ-ই-জিন্নাহতে সমাবেশ করেন ইমরান খান। তাঁর প্রতি সমর্থন জানিয়ে সমাবেশে অংশ নেওয়ায় শহরবাসীকে ধন্যবাদ জানান তিনি। বলেন, পিটিআইয়ের স্বার্থ রক্ষা করাটা তাঁর করাচি সফরের উদ্দেশ্য নয়। বরং পাকিস্তান এবং দেশের শিশুদের ভবিষ্যতের কথা ভেবে এ কাজ করা হয়েছে।#

পার্সটুডে/মো.আবুসাঈদ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।