মিশরের প্রথম পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণ শুরু করেছে রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i110806-মিশরের_প্রথম_পরমাণু_বিদ্যুৎকেন্দ্র_নির্মাণ_শুরু_করেছে_রাশিয়া
রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন পরমাণু সংস্থা রোজাটোম মিশরে তাদের প্রথম পরমাণুবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শুরু করেছে। গতকাল (বুধবার) রাশিয়ার রাষ্ট্রীয় কোম্পানি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২১, ২০২২ ০৯:০৯ Asia/Dhaka
  • শুরু হয়েছে মিশরের আল দাব্বা পরমাণু প্রকল্পের কাজ
    শুরু হয়েছে মিশরের আল দাব্বা পরমাণু প্রকল্পের কাজ

রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন পরমাণু সংস্থা রোজাটোম মিশরে তাদের প্রথম পরমাণুবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শুরু করেছে। গতকাল (বুধবার) রাশিয়ার রাষ্ট্রীয় কোম্পানি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

রোজাটমের প্রধান নির্বাহী কর্মকর্তা আ্যালেক্সি লিখাচিওভ বলেন, মিশরের আল দাব্বা পরমাণু বিদ্যুৎকেন্দ্রের প্রথম চুল্লি নির্মাণের কাজ শুরু হয়েছে এবং এর মধ্যদিয়ে মিশর বিশ্বের পরমাণু জ্বালানি উৎপাদনকারী দেশগুলোর তালিকায় অন্তর্ভুক্ত হবে।

রাজধানী কায়রো থেকে ১৩০ কিলোমিটার উত্তর-পশ্চিম উপকূলে মিশর এই পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হবে। এটি হবে আফ্রিকা মহাদেশে রোজাটমের প্রথম পরমাণু প্রকল্প। তিন হাজার কোটি ডলারের এই পরমাণু প্রকল্প ২০২৮ সালের মধ্যে শেষ হবে। এ প্রকল্প বাস্তবায়িত হলে মিশর চারটি পরমাণু চুল্লির মাধ্যমে ১২০০ মেগাওয়াট করে মোট ৪,৮০০ মেগা বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হবে।

মিশর এবং রাশিয়ার যৌথ অর্থে এই প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। প্রকল্প ব্যয়ের তিন হাজার কোটি ডলারের মধ্যে রাশিয়া শতকরা ৮৫ ভাগ অর্থের যোগান দেবে। বাকি অর্থ যোগান দেবে মিশর।

ষাট বছর এই পরমাণু বিদ্যুৎকেন্দ্রের মেয়াদকাল ধরা হয়েছে এবং এতে যত পরমাণু জ্বালানি লাগবে তার সবই রাশিয়া সরবরাহ করবে। এছাড়া প্রতিটি চুল্লি চালু হওয়ার পর দশ বছর পর্যন্ত রাশিয়া রক্ষণাবেক্ষণ ও দেখাশোনের দায়িত্ব পালন করবে। এছাড়া, পরমাণু বিদ্যুৎকেন্দ্রে মিশরের যে সমস্ত লোকজন কাজ করবেন তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে রাশিয়া এবং এরইমধ্যে তাদের প্রশিক্ষণ শুরু হয়েছে। রাশিয়া আশা করছে, এজন্য মিশরের ১,৭০০ বিশেষজ্ঞকে প্রশিক্ষণ দেয়া হবে।#

পার্সটুডে/এসআইবি/২১