বিদেশি হস্তক্ষেপ চান না লিবিয়ার প্রধানমন্ত্রী
-
লিবিয়ার প্রধানমন্ত্রী ফায়েজ আল-সারাজ
লিবিয়ার প্রধানমন্ত্রী ফায়েজ আল-সারাজ তার দেশে আন্তর্জাতিক সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। দেশটিতে যখন দায়েশ-বিরোধী জোরদার লড়াই চলছে তখন তিনি এ কথা বললেন।
ফায়েজ সারাজ বলেন, “এটা ঠিক যে, সন্ত্রাসবিরোধী লড়াইয়ে আমাদের আন্তর্জাতিক সহযোগিতা দরকার এবং আমরা কিছু কিছু সহায়তা নিয়েছি। কিন্তু তাই বলে দেশে আন্তর্জাতিক কোনো বাহিনীর হস্তক্ষেপ করতে দেব না।” তিনি বলেন, লিবিয়ার মাটিতে বিদেশি সেনাদের উপস্থিতি হিতে বিপরীত হবে।
ফায়েজ সারাজ আরো বলেন, সন্ত্রাসীদের অবস্থান ও তৎপরতা জানার জন্য স্যাটেলাইট ইমেজ ও গোয়েন্দা তথ্য জানা দরকার। কিন্তু বোমা হামলার দরকার নেই। তিনি জানান, সিরতে শহরে দায়েশের বিরুদ্ধে সামগ্রিক বিজয় এখন নাগালের মধ্যে। দায়েশের বিরুদ্ধে এ লড়াই লিবিয়াকে ঐক্যবদ্ধ করবে বলেও ফাইয়াজ সারাজ আশা করেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৫