আমেরিকা ইউক্রেন যুদ্ধে প্রকাশ্যে একটি পক্ষ: রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i113284-আমেরিকা_ইউক্রেন_যুদ্ধে_প্রকাশ্যে_একটি_পক্ষ_রাশিয়া
রাশিয়া বলেছে, এটি খুবই উদ্বেগের বিষয়ে যে মার্কিন সরকার প্রকাশ্য দম্ভোক্তি করছে যে, ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে যে সফলতা এসেছে তা পেন্টাগনের সরাসরি সংশ্লিষ্টতার কারণে সম্ভব হয়েছে। আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্র দুধ আনাতলি অ্যান্তোনভ গতকাল (বুধবার) এক সাক্ষাৎকারে এ বিষয়টি তুলে ধরেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৫, ২০২২ ১৪:৪৭ Asia/Dhaka
  • আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতলি অ্যান্তোনভ
    আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতলি অ্যান্তোনভ

রাশিয়া বলেছে, এটি খুবই উদ্বেগের বিষয়ে যে মার্কিন সরকার প্রকাশ্য দম্ভোক্তি করছে যে, ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে যে সফলতা এসেছে তা পেন্টাগনের সরাসরি সংশ্লিষ্টতার কারণে সম্ভব হয়েছে। আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্র দুধ আনাতলি অ্যান্তোনভ গতকাল (বুধবার) এক সাক্ষাৎকারে এ বিষয়টি তুলে ধরেছেন।

তিনি বলেন, এত দিন ধরে আমেরিকা যে দাবি করে আসছিল যে, ইউক্রেন সংঘাতে তারা কোনো পক্ষ নয় -তা ছিল অত্যন্ত হাস্যকর এবং ভিত্তিহীন। রাশিয়ার রিয়া নভোস্তি পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে অ্যান্তোনভ এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সাম্প্রতিক ভিডিও থেকে দেখা গেছে- কিছু সেনা এবং কর্মকর্তা যারা সাবলীলভাবে ইংরেজি বলছেন এবং তাদের উচ্চারণ ব্রিটিশ এবং আমেরিকান স্টাইলে, এসব সেনা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে।

ইউক্রেন সংঘাত শুরু হলে আমেরিকা ইউক্রেনকে সম্ভাব্য সব উপায়ে সহযোগিতা করছে।#

পার্সটুডে/এসআইবি/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।