ইরানি নয় ইউক্রেনে রুশ-নির্মিত ড্রোন ব্যবহার করা হচ্ছে : মস্কো
https://parstoday.ir/bn/news/world-i114684-ইরানি_নয়_ইউক্রেনে_রুশ_নির্মিত_ড্রোন_ব্যবহার_করা_হচ্ছে_মস্কো
রাশিয়া ইউক্রেনে ‘ইরানে তৈরি ড্রোন’ দিয়ে হামলা চালাচ্ছে বলে গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক গণমাধ্যমে যে ব্যাপক প্রচারণা চলছে তা এবার সরাসরি নাকচ করে দিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, ইউক্রেনে ইরানি ড্রোন ব্যবহার করা হচ্ছে না বরং রুশ নির্মিত ড্রোন দিয়ে হামলা চালানো হচ্ছে। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৯, ২০২২ ০৮:০৮ Asia/Dhaka
  • কিয়েভের আকাশে দৃশ্যমান এসব আত্মঘাতী ড্রোন রাশিয়ার নির্ধারিত লক্ষ্যবস্তুথে আছড়ে পড়ছে
    কিয়েভের আকাশে দৃশ্যমান এসব আত্মঘাতী ড্রোন রাশিয়ার নির্ধারিত লক্ষ্যবস্তুথে আছড়ে পড়ছে

রাশিয়া ইউক্রেনে ‘ইরানে তৈরি ড্রোন’ দিয়ে হামলা চালাচ্ছে বলে গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক গণমাধ্যমে যে ব্যাপক প্রচারণা চলছে তা এবার সরাসরি নাকচ করে দিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, ইউক্রেনে ইরানি ড্রোন ব্যবহার করা হচ্ছে না বরং রুশ নির্মিত ড্রোন দিয়ে হামলা চালানো হচ্ছে। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন।

রাশিয়া ইরানে নির্মিত ড্রোন ব্যবহার করছে কিনা বা কিনেছে কিনা এমন প্রশ্নের উত্তরে পেসকভ বলেন, ইউক্রেনে যত সমরস্ত্র ব্যবহার করা হচ্ছে তার সবই রাশিয়ায় নির্মিত হয়েছে।   

রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ

ইরানি ড্রোন ব্যবহার সম্পর্কে পেসকভ বলেন, আমাদের কাছে এমন কোনো তথ্য নেই। ইউক্রেনে যে ড্রোন ব্যবহার করা হচ্ছে তা রাশিয়ায় নির্মিত। ড্রোনগুলোর নাম রাশিয়ান। এ বিষয়ে বিস্তরিত জানতে তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শরণাপ্ন হওয়ার আহ্বান জানান।

এর আগে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছিল, সোমবার সকালে ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা চালানোর কাজে ইরানি ড্রোন ব্যবহার হয়েছে। তবে ইরান গত কয়ক দিনে বিভিন্ন পর্যায় থেকে এ খবরের সত্যতা সরাসরি নাকচ করে দিয়েছে।#

পার্সটুডে/এমএমআই/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।