রাশিয়ার সঙ্গে উত্তেজনার মাঝে যুদ্ধ-মহড়া চালালো মার্কিন স্পেস ফোর্স
https://parstoday.ir/bn/news/world-i117534-রাশিয়ার_সঙ্গে_উত্তেজনার_মাঝে_যুদ্ধ_মহড়া_চালালো_মার্কিন_স্পেস_ফোর্স
মার্কিন স্পেস ফোর্স তাদের ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপে কল্পিত যুদ্ধের প্রস্তুতি যাচাই এবং নিজেদের সক্ষমতা আরো জোরদার করার লক্ষ্য নিয়ে যুদ্ধের মহড়া চালিয়েছে। ব্রিটেন, কানাডা এবং অস্ট্রেলিয়াকে সঙ্গে নিয়ে আমেরিকা যৌথভাবে এই মহড়া চালায়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২৩, ২০২২ ০৯:৩৪ Asia/Dhaka
  • মার্কিন স্পেস ফোর্স
    মার্কিন স্পেস ফোর্স

মার্কিন স্পেস ফোর্স তাদের ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপে কল্পিত যুদ্ধের প্রস্তুতি যাচাই এবং নিজেদের সক্ষমতা আরো জোরদার করার লক্ষ্য নিয়ে যুদ্ধের মহড়া চালিয়েছে। ব্রিটেন, কানাডা এবং অস্ট্রেলিয়াকে সঙ্গে নিয়ে আমেরিকা যৌথভাবে এই মহড়া চালায়।

মহড়ার কথা নিশ্চিত করেছে মার্কিন স্পেস ট্রেনিং অ্যান্ড রেডিনেস কমান্ড। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানিয়েছে, চলতি মাসের প্রথম দিকে কলোরাডোর শ্রেইভার স্পেস ঘাঁটিতে ওই মহড়া চালানো হয়।

এতে অংশগ্রহণকারী দেশগুলোর সেনারা কক্ষপথে থেকে যুদ্ধের কৌশল অনুশীলন করে। পাশাপাশি ইলেকট্রনিক ওয়ারফেয়ার কৌশল, স্পেস ডোমেইন অ্যাওয়ারনেস কৌশল এবং ইন্টেলিজেন্স কমান্ডের মত বিষয়গুলো অনুশীলন করা হয়। মার্কিন স্পেস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আলবার্ট হ্যারিস এসব কথা জানান।

তিনি বললেন, মহড়ার সময় সেনাদের সামনে নানা ধরনের সমস্যা সৃষ্টি করা হয় এবং সেগুলো উত্তরণে তাদের সক্ষমতা যাচাই করা হয়।
ইউক্রেনের সংঘাতকে কেন্দ্র করে যখন রাশিয়ার সঙ্গে আমেরিকার সামরিক উত্তেজনা দিন দিন বেড়ে চলেছে তখন ইউরোপের আকাশে সম্ভাব্য যুদ্ধের দৃশ্যপট কল্পনা করে মার্কিন স্পেস ফোর্স এই মহড়া চালালো।#

পার্সটুডে/এসআইবি/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।