২০১৮ সালের মধ্যে ইরানের সঙ্গে গ্যাস পাইপলাইনের কাজ শেষ হবে: পাকিস্তান
https://parstoday.ir/bn/news/world-i11794-২০১৮_সালের_মধ্যে_ইরানের_সঙ্গে_গ্যাস_পাইপলাইনের_কাজ_শেষ_হবে_পাকিস্তান
পাকিস্তানের পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক সম্পদমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি বলেছেন, দীর্ঘ বিলম্বিত পাক-ইরান গ্যাস পাইপলাইন প্রকল্পের নির্মাণ কাজ ২০১৮ সালের মধ্যে শেষ হবে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জুন ১২, ২০১৬ ০৭:৪৩ Asia/Dhaka
  • ২০১৮ সালের মধ্যে ইরানের সঙ্গে গ্যাস পাইপলাইনের কাজ  শেষ হবে: পাকিস্তান

পাকিস্তানের পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক সম্পদমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি বলেছেন, দীর্ঘ বিলম্বিত পাক-ইরান গ্যাস পাইপলাইন প্রকল্পের নির্মাণ কাজ ২০১৮ সালের মধ্যে শেষ হবে।

গত তিন বছরে পাক সরকারের সাফল্য সম্পর্কে মিডিয়া বিফ্রিং’এর সময়ে এ কথা বলেন তিনি। সাংবাদিকদের তিনি বলেন, এ গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজের অবশেষে সমাপ্তি ঘটবে। অবশ্য এ নিয়ে বিস্তারিত আর কিছু বলেন নি তিনি।

এ ছাড়া তিনি আরো বলেন, তুর্কমেনিস্তান-আফগানিস্তান-পাকিস্তান-ভারত বা টিএপিআই পাইপলাইন প্রকল্প ২০২০ সালের জানুয়ারি মাসের মধ্যে শেষ হবে। এদিকে মার্চে পাকিস্তান সফরকারী ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি রাজধানী ইসলাবাদে সাংবাদিকদের বলেছিলেন, এ পাইপলাইনের ইরানি অংশের কাজ এরই মধ্যে শেষ হয়েছে।

দুইশ কোটি ডলারের এ প্রকল্প ২০১৪ সালে শেষ হওয়ার কথা থাকলেও পাকিস্তানের সমস্যার কারণে এটি এখনো কাজ শুরু করতে পারে নি।#

পার্সটুডে/মূসা রেজা/১২