‘লিবিয়ায় ন্যাটোকে অভিযান চালানোর অনুমতি দেবে না রাশিয়া’
জুন ১৩, ২০১৬ ১৭:৩৪ Asia/Dhaka
লিবিয়ার ন্যাটোকে সম্ভাব্য অভিযান চালানোর অনুমতি রাশিয়া দেবে না। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে এ অনুমতি মস্কো দেবে না বলে ঘোষণা করেছেন রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী গেনাদি গাতিলোভ।
তিনি বলেন, লিবিয়ায় ন্যাটো অভিযান চালানোর যে কথা বলা হচ্ছে তার কোনো ভিত্তি নেই। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট অনুমতি ছাড়া এ জাতীয় কথার কোনো ভিত্তি নেই বলে জানান তিনি।
তিনি আরো বলেন, কয়েক বছর আগে নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তকে একেবারে উল্টো অর্থে ব্যবহার করতে দেখা গেছে। কাজেই এ বারে লিবিয়ায় সামরিক অভিযান চালানোর জন্য ন্যাটোকে কোনো অনুমোদন রাশিয়া দেবে না বলেও ঘোষণা করেন তিনি।#
পার্সটুডে/মূসা রেজা/১৩
ট্যাগ