ইয়েমেন থেকে লুট হওয়া দুর্লভ প্রত্নতত্ত্ব নিলামে তুলছে ইসরাইল
https://parstoday.ir/bn/news/world-i127110-ইয়েমেন_থেকে_লুট_হওয়া_দুর্লভ_প্রত্নতত্ত্ব_নিলামে_তুলছে_ইসরাইল
ইয়েমেন থেকে লুট হয়ে যাওয়া দুর্লভ প্রত্নতাত্ত্বিক সম্পদ নিলামে তোলার পরিকল্পনা নিয়েছে ইহুদিবাদী ইসরাইল। লুট হয়ে যাওয়া প্রত্নসম্পদ সনাক্তকরণ বিষয়ক একজন ইয়েমেনের গবেষক বলেন, এসব দুর্লভ প্রত্নতাত্ত্বিক সম্পদ আগামী অক্টোবরে ইসরাইল নিলামে তুলবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২১, ২০২৩ ১০:৪৭ Asia/Dhaka
  • এই ছবিতে ইয়েমেনের একটি ব্রোঞ্জের ফ্রেম দেখা যাচ্ছে যার মধ্যে দুই যুবকের মুখ দেখা যাচ্ছে
    এই ছবিতে ইয়েমেনের একটি ব্রোঞ্জের ফ্রেম দেখা যাচ্ছে যার মধ্যে দুই যুবকের মুখ দেখা যাচ্ছে

ইয়েমেন থেকে লুট হয়ে যাওয়া দুর্লভ প্রত্নতাত্ত্বিক সম্পদ নিলামে তোলার পরিকল্পনা নিয়েছে ইহুদিবাদী ইসরাইল। লুট হয়ে যাওয়া প্রত্নসম্পদ সনাক্তকরণ বিষয়ক একজন ইয়েমেনের গবেষক বলেন, এসব দুর্লভ প্রত্নতাত্ত্বিক সম্পদ আগামী অক্টোবরে ইসরাইল নিলামে তুলবে।

আব্দুল্লাহ মোহসেন নামে ইয়েমেনের এই গবেষক তার ফেইসবুক পেইজে দেয়া এক পোস্টে বলেন, ইসরাইল যেসব প্রত্নতাত্ত্বিক সম্পদের নিলাম করতে যাচ্ছে তার মধ্যে ব্রোঞ্জের একটি ফ্রেমে দুই তরুণ পুরুষের মুখমন্ডল রয়েছে। তিনি বলেন, এসব প্রাচীন সম্পদের বিষয়ে ইসরাইল এখনো বিস্তারিত জানায়নি।
লন্ডন থেকে প্রকাশিত আল-কুদস আল-আরাবিয়া পত্রিকা বলছে, ২০১৫ সালে সৌদি আরব ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত বিপুল পরিমাণে ইয়েমেনি প্রত্নসম্পদ লুটপাট ও চোরাচালান হয়েছে।
লুট হয়ে যাওয়া এ সমস্ত প্রত্নতাত্ত্বিক সম্পদের অনেকগুলো ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন শহরে নিলামে তোলার প্রস্তাব দেয়া হয়েছে।
সানাভিত্তিক আল-হুদহুদ গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে, ১৯৯১ থেকে ২০২২ সাল পর্যন্ত ইয়েমেন থেকে ৪২৬৫টি প্রত্নসম্পদ চোরাচালান হয়েছে যার মধ্যে শুধু ২০২২ সালেই লুট হয়েছে ২৬১০টি পুরাকীর্তি।#

পার্সটুডে/এসআইবি/২১/

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।