ইউক্রেনকে ক্লাস্টার বোমাবাহী দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র দিবে আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i128006-ইউক্রেনকে_ক্লাস্টার_বোমাবাহী_দীর্ঘ_পাল্লার_ক্ষেপণাস্ত্র_দিবে_আমেরিকা
ইউক্রেনকে ক্লাস্টার বোমাবাহী দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের অনুমোদন দিতে যাচ্ছে মার্কিন সরকার।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১২, ২০২৩ ১১:৪৬ Asia/Dhaka
  • ইউক্রেনকে ক্লাস্টার বোমাবাহী দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র দিবে আমেরিকা

ইউক্রেনকে ক্লাস্টার বোমাবাহী দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের অনুমোদন দিতে যাচ্ছে মার্কিন সরকার।

ক্লাস্টার বোমায় ব্যাপকভাবে বেসামরিক লোকজন হতাহতের ঘটনা ঘটতে পারে- এমন উদ্বেগ সত্ত্বেও আমেরিকা ইউক্রেনকে এই বোমা এবং দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করার পদক্ষেপ নিচ্ছে।
তিনজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে গতকাল (সোমবার) গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আমেরিকা আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম অথবা গাইডেড মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম সরবরাহ করবে। আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেমের পাল্লা ৩০৬ কিলোমিটার এবং গাইডেড মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমের পাল্লা ৭২ কিলোমিটার। এই দুই ক্ষেপণাস্ত্রের মাধ্যমেই শত্রুপক্ষের ওপর ক্লাস্টার বোমা ব্যবহার করা যায়।

ইউক্রেনের হাতে বর্তমানে যে ক্ষেপণাস্ত্র রয়েছে তা ১৮ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ১৫৫ মিলিমিটার আর্টিলারি সিস্টেম থেকে ৪৮টি ক্ষেপণাস্ত্র ছোড়া যায় কিন্তু নতুন যে সিস্টেম দেয়া হচ্ছে তা থেকে ৩০০ ক্ষেপণাস্ত্র ছোড়া যাবে। গাইডেড মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমের প্রতিটি ক্ষেপণাস্ত্রে ৪০৪টি ক্লাসটার বোমা যুক্ত করা যায়। 

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যদি মার্কিন প্রশাসন এই ক্ষেপণাস্ত্র সরবরাহের অনুমোদন দেয় তাহলে দ্রুত তা ইউক্রেনে পাঠানো হবে। ইউক্রেনে যুদ্ধরত রাশিয়ার সেনাদের বিরুদ্ধে এসব ক্ষেপণাস্ত্র ও ক্লাস্টার বোমা ব্যবহার করা হবে। বিশ্বব্যাপী ক্লাস্টার বোমা নিষিদ্ধ হলেও আমেরিকা এই বোমা ইউক্রেনকে সরবরাহ করতে যাচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/১২