চীনের জিয়াংসু প্রদেশে টর্নেডো ও শিলাঝড়ে নিহত ৯৮ আহত ৮০০
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশে টর্নেডো ও শিলাঝড়ে অন্তত ৯৮ জন নিহত ও প্রায় ৮০০ ব্যক্তি আহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আজ (শুক্রবার) জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে প্রদেশের ইয়ানচেং শহরের বাইরে প্রবল বর্ষণসহ আঘাত হানে ওই টর্নেডো। শহরের পার্শ্ববর্তী গ্রামগুলোর ওপর দিয়ে ঘন্টায় ১২৫ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যায়।
প্রদেশের ফায়ার সার্ভিসের প্রধান জানিয়েছেন, ধ্বংসস্তুপের নীচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার তৎপরতা শেষ হয়েছে এবং বর্তমানে আবর্জনা পরিস্কারের কাজ চলছে।
প্রেসিডেন্ট শি জিনপিং ‘সর্বাত্মক উদ্ধার তৎপরতা’ চালানোর নির্দেশ দিয়েছেন। বার্তা সংস্থা শিনহুয়া এ টর্নেডোকে জিয়াংসু প্রদেশের এ যাবতকালের সবচেয়ে মারাত্মক প্রাকৃতিক বিপর্যয় বলে অভিহিত করেছে। এ ছাড়া, গত ৫০ বছরে গোটা চীনে এত শক্তিশালী টর্নোডো আঘাত হানেনি।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৪