কূটনীতিবিদ-হেনস্তা অভিযোগ নাকচ করল রাশিয়া: পাল্টা অভিযোগ মস্কোর
রাশিয়ার নিরাপত্তা বাহিনী মার্কিন কূটনৈতিকদের হেনস্তা করছে বলে ওয়াশিংটন যে অভিযোগ করেছে তা নাকচ করে দিয়েছে মস্কো। রুশ পররাষ্ট্র দফতরের মুখপাত্র মারিয়া জাকারোভ পাল্টা আরো বলেছেন, বরং রুশ কূটনীতিবিদেরই হেনস্তা করছে আমেরিকা।
মার্কিন কূটনৈতিকদের হেনস্তা করা হচ্ছে বলে ওয়াশিংটনের অভিযোগের একদিন পরই পাল্টা জবাব দেন মারিয়া জাকারোভ। তিনি বলেন, রুশ কূটনীতিবিদদের বিরুদ্ধে অব্যাহত ভাবে নতুন নতুন বাধা নিষেধ আরোপ করছে মার্কিন অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা এফবিআই এবং মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ।
তিনি আরো বলেন, পরিবারের উপস্থিতিতেই রুশ কূটনৈতিকদের বিরুদ্ধে মানসিক চাপসহ নানা বাধা নিষেধ আরোপ করা হয়। রুশ কূটনীতিবিদদের গর্ভবতী স্ত্রীদের উপস্থিতি সত্ত্বেও এ জাতীয় ন্যাক্কারজনক পদক্ষেপ নেয়ার নজির রয়েছে বলেও জানান মারিয়া জাকারোভ।
এ সমস্যা চিহ্নিত করে রুশ-মার্কিন সম্পর্ক উন্নয়নের চেষ্টা না করে বরং পাল্টা অভিযোগ প্রকাশ করার মাধ্যমে আমেরিকার এ ক্ষেত্রে সব কিছু উল্টো দিক থেকে দেখছে বলে জানান তিনি।#
পার্সটুডে/মূসা রেজা/২৯