সিরিয়ায় সন্ত্রাসী অবস্থানে হামলা করল দূরপাল্লার রুশ বোমারু বিমান
-
দূরপাল্লার তুপোলেভ টিইউ-২২এম৩ বোমারু বিমান
রাশিয়া থেকে উড়ে গিয়ে সিরিয়ায় উগ্র সন্ত্রাসীদের ঘাঁটির ওপর হামলা করেছে কৌশলগত ছয়টি দূরপাল্লার তুপোলেভ টিইউ-২২এম৩ বোমারু বিমান। অভিযান শেষে এ সব বিমান নিরাপদে রাশিয়ায় নিজেদের ঘাঁটিতে ফিরে গেছে।
মঙ্গলবার ভোরে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় বিমান ঘাঁটিগুলো থেকে এ সব বিমান আকাশে উড়েছে। সিরিয়ার ঐতিহাসিক নগরী পালমিরা এবং আস সুখনার পূর্বে ও আরাক গ্রামের কাছে সন্ত্রাসী লক্ষ্যবস্তুর ওপর এ সব বিমান হামলা হয়েছে।
অভিযান শেষে সব বিমানই নিরাপদে ঘাঁটিতে ফিরে গেছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটকে এ অভিযান সম্পর্কে আগেই অবহিত করা হয়েছিল।
দামেস্ক সরকারের আমন্ত্রণে গত বছরের ৩০ সেপ্টেম্বর থেকে সিরিয়ায় সন্ত্রাস বিরোধী অভিযান চালাচ্ছে মস্কো।#
পার্সটুডে/মূসা রেজা/১৩