সিরিয়ায় সন্ত্রাসী অবস্থানে হামলা করল দূরপাল্লার রুশ বোমারু বিমান
https://parstoday.ir/bn/news/world-i14377-সিরিয়ায়_সন্ত্রাসী_অবস্থানে_হামলা_করল_দূরপাল্লার_রুশ_বোমারু_বিমান
রাশিয়া থেকে উড়ে গিয়ে সিরিয়ায় উগ্র সন্ত্রাসীদের ঘাঁটির ওপর হামলা করেছে কৌশলগত ছয়টি দূরপাল্লার তুপোলেভ টিইউ-২২এম৩ বোমারু বিমান। অভিযান শেষে এ সব বিমান নিরাপদে রাশিয়ায় নিজেদের ঘাঁটিতে ফিরে গেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১২, ২০১৬ ২০:২০ Asia/Dhaka
  • দূরপাল্লার তুপোলেভ টিইউ-২২এম৩ বোমারু বিমান
    দূরপাল্লার তুপোলেভ টিইউ-২২এম৩ বোমারু বিমান

রাশিয়া থেকে উড়ে গিয়ে সিরিয়ায় উগ্র সন্ত্রাসীদের ঘাঁটির ওপর হামলা করেছে কৌশলগত ছয়টি দূরপাল্লার তুপোলেভ টিইউ-২২এম৩ বোমারু বিমান। অভিযান শেষে এ সব বিমান নিরাপদে রাশিয়ায় নিজেদের ঘাঁটিতে ফিরে গেছে।

মঙ্গলবার ভোরে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় বিমান ঘাঁটিগুলো থেকে এ সব বিমান আকাশে উড়েছে। সিরিয়ার ঐতিহাসিক নগরী পালমিরা এবং আস সুখনার পূর্বে ও আরাক গ্রামের কাছে সন্ত্রাসী লক্ষ্যবস্তুর ওপর এ সব বিমান হামলা হয়েছে।

অভিযান শেষে সব বিমানই নিরাপদে ঘাঁটিতে ফিরে গেছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটকে এ অভিযান সম্পর্কে আগেই অবহিত করা হয়েছিল।

দামেস্ক সরকারের আমন্ত্রণে গত বছরের ৩০ সেপ্টেম্বর থেকে সিরিয়ায় সন্ত্রাস বিরোধী অভিযান চালাচ্ছে মস্কো।#

পার্সটুডে/মূসা রেজা/১৩