হেগের আদালতের রায়ের পর অত্যাধুনিক ডেস্ট্রয়ার পানিতে নামাল চীন
https://parstoday.ir/bn/news/world-i14389-হেগের_আদালতের_রায়ের_পর_অত্যাধুনিক_ডেস্ট্রয়ার_পানিতে_নামাল_চীন
বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগর নিয়ে হেগের আন্তর্জাতিক আদালত রায় দেয়ার পর একটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার আনুষ্ঠানিকভাবে পানিতে নামিয়েছে বেইজিং। ইয়ানচুয়ান নামের এই রণতরী চীনের চতুর্থ গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৩, ২০১৬ ০৫:২৪ Asia/Dhaka
  • অত্যাধুনিক অস্ত্রসজ্জিত ইয়ানচুয়ান ডেস্ট্রয়ার
    অত্যাধুনিক অস্ত্রসজ্জিত ইয়ানচুয়ান ডেস্ট্রয়ার

বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগর নিয়ে হেগের আন্তর্জাতিক আদালত রায় দেয়ার পর একটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার আনুষ্ঠানিকভাবে পানিতে নামিয়েছে বেইজিং। ইয়ানচুয়ান নামের এই রণতরী চীনের চতুর্থ গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার।

হাইনান প্রদেশের সানিয়ায় একটি চীনা নৌবন্দরে এ অত্যাধুনিক এ রণতরীকে পানিতে নামানো হয়। প্রায় দেড়শ’ মিটার লম্বা এবং ২০ মিটার প্রস্থের ডেস্ট্রয়ারটি চীনের অন্যতম অত্যাধুনিক রণতরী।

অত্যাধুনিক অস্ত্রসজ্জিত এ ডেস্ট্রয়ারে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন রয়েছে। সেইসঙ্গে এটি দিয়ে সাবমেরিন বিরোধী অভিযান পরিচালনা করা যাবে। এ ছাড়া, শত্রুর সাগর অভিযান প্রতিরোধেও ইয়ানচুয়ান ডেস্ট্রয়ার ব্যবহার করা যাবে।

চীনা সামরিক বিশেষজ্ঞ কাও ওইদং দাবি করেছেন,দক্ষতার দিক থেকে দক্ষিণ কোরিয়ার ‘সেজং’ শ্রেণীর বড় আকারের ডেস্ট্রয়ার,জাপানের ‘অতাগো’ কিংবা মার্কিন নৌবাহিনীর ‘আর্লেইগ বুর্কে’ শ্রেণির ডেস্ট্রয়ারকে ছাড়িয়ে যেতে পারবে ইয়ানচুয়ান।#

পার্সটুডে/মূসা রেজা/১৩