এমকেও’র র‍্যালি: মিশরের দূত তলব করল ইরান
https://parstoday.ir/bn/news/world-i14494-এমকেও’র_র_্যালি_মিশরের_দূত_তলব_করল_ইরান
সন্ত্রাসী গোষ্ঠী এমকেও’র র‍্যালিতে মিশরের কয়েকজন সংসদ সদস্য অংশ নেয়ার প্রতিবাদে ইরানে মিশরের স্বার্থ দেখাশুনাকারী দূতকে তলব করেছে তেহরান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৪, ২০১৬ ০৭:৫৭ Asia/Dhaka
  • এমকেও’র র‍্যালি: মিশরের দূত তলব করল ইরান

সন্ত্রাসী গোষ্ঠী এমকেও’র র‍্যালিতে মিশরের কয়েকজন সংসদ সদস্য অংশ নেয়ার প্রতিবাদে ইরানে মিশরের স্বার্থ দেখাশুনাকারী দূতকে তলব করেছে তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই দূতকে বুধবার তলব করে এবং কায়রোর হস্তক্ষেপ ও সন্ত্রাসী গোষ্ঠী এমকেও’র প্রতি সমর্থনের কড়া প্রতিবাদ জানায়। ইরানের সঙ্গে মিশরের সরাসরি রাষ্ট্রদূত পর্যায়ের সম্পর্ক না থাকায় স্বার্থ দেখাশুনাকারী দূতকে তলব করতে হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণলয় বলেছে, ফ্রান্সে এমকেও’র র‍্যালিতে মিশরের কয়েকজন সংসদ সদস্য অংশ নেয়ার অর্থ হচ্ছে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে কায়রো হস্তক্ষেপ করছে। এই ভ্রান্ত নীতি বাদ দিয়ে আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় আরো দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য কায়রোর প্রতি আহ্বান জানিয়েছে ইরান।

অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার মিশরীয় প্রতিশ্রুতির কথা তুলে ধরে ওই দূত বলেছেন, শিগগিরি তেহরানের প্রতিবাদের কথা কায়রো সরকারকে জানানো হবে। এর আগে, মঙ্গলবার ফ্রান্সের রাষ্ট্রদূত ফ্রাঁসোয়া সেনেমদকে তলব করে প্যারিসে এ ধরনের র‍্যালি অনুষ্ঠানের সুযোগ দেয়ায় কড়া প্রতিবাদ করে ইরান।

গত শনিবার প্যারিসে সন্ত্রাসী গোষ্ঠী এমকেও’র র‍্যালি অনুষ্ঠিত হয়। এতে সৌদি আরবের সাবেক গোয়েন্দামন্ত্রী ফয়সাল আল-তুর্কি আধা ঘণ্টা বক্তৃতা করেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৪