কাশ্মিরে চলমান সহিংসতার প্রতিবাদে ‘কৃষ্ণ দিবস’ পালন করবে পাকিস্তান
https://parstoday.ir/bn/news/world-i14605-কাশ্মিরে_চলমান_সহিংসতার_প্রতিবাদে_কৃষ্ণ_দিবস’_পালন_করবে_পাকিস্তান
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে চলমান সহিংসতার প্রতিবাদে পাকিস্তান চলতি মাসের ১৯ তারিখ কৃষ্ণ দিবস পালনের ঘোষণা দিয়েছে। পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ আজ(শুক্রবার) এ ঘোষণা দিয়েছেন। ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে গেরিলা নেতা বুরাহন ওয়ানি নিহত হওয়াকে কেন্দ্র করে চলমান সহিংসতা অন্তত ৩৪ জন আহত এবং দেড় হাজারের বেশি আহত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৫, ২০১৬ ১২:১০ Asia/Dhaka
  • কাশ্মিরে চলমান সহিংসতার প্রতিবাদে ‘কৃষ্ণ দিবস’ পালন করবে পাকিস্তান

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে চলমান সহিংসতার প্রতিবাদে পাকিস্তান চলতি মাসের ১৯ তারিখ কৃষ্ণ দিবস পালনের ঘোষণা দিয়েছে। পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ আজ(শুক্রবার) এ ঘোষণা দিয়েছেন। ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে গেরিলা নেতা বুরাহন ওয়ানি নিহত হওয়াকে কেন্দ্র করে চলমান সহিংসতা অন্তত ৩৪ জন আহত এবং দেড় হাজারের বেশি আহত হয়েছে।

লাহোরের গভর্নর ভবনে আজ পাক মন্ত্রীসভার বিশেষ অধিবেশনে সভাপতিত্ব করেন নওয়াজ। বৈঠকে কাশ্মিরের অবনতিশীল পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠকে অংশগ্রহণকারীদের উদ্দেশ্য নওয়াজ বলেন, তার ভাষায়, ভারতীয় স্বৈরাচার কাশ্মিরিদের স্বাধীনতা আন্দোলনকে কেবল জোরদারই করবে।

তিনি আরো বলেন, তার ভাষায়, কাশ্মির স্বাধীন হবেই এবং ভারতীয়দের দখলদারির বিরুদ্ধে কাশ্মির মানুষকে সমর্থন করা পাকিস্তান অব্যাহত রাখবে।

এছাড়া ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের চলমান সহিংসতা নিয়ে আলোচনার জন্য পাক সংসদের যৌথ কক্ষের অধিবেশন আহ্বানের সিদ্ধান্তও জানান তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/১৫