সন্ত্রাসী হামলার লক্ষ্যবস্তু হলো মানবতা: ফ্রান্সের ঘটনার নিন্দা জানিয়ে হিজবুল্লাহ
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় নগরী নিসে প্রাণঘাতী হামলার কঠোর নিন্দা জানিয়ে বলেছে, এ সন্ত্রাসী হামলা কোনো সুনির্দিষ্ট ধর্মকে লক্ষ্য করে চালানো হচ্ছে না বরং এ হামলার লক্ষ্যবস্তু হলো মানবতা। ফ্রান্সের জাতীয় দিবসে নিসে চালানো এ হামলায় অনেক শিশুসহ অন্তত ৮৪ জন নিহত হয়েছে।
বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, বর্তমানে নতুন যে সন্ত্রাসবাদকে বিশ্ব মোকাবেলা করছে তা বৃদ্ধ বা তরুণ, শ্বেতাঙ্গ বা কৃষ্ণাঙ্গের মধ্যে কোনো বাছবিচার করে না; বা এ সব সন্ত্রাসী হামলা কোনো সুনির্দিষ্ট ধর্মকে লক্ষ্য করে চালানো হচ্ছে না বরং এ হামলার লক্ষ্যবস্তু হলো মানবতা।
এতে আরো বলা হয়েছে, পশ্চিমী দেশগুলো বর্তমানে যা প্রত্যক্ষ করছে তা হলো মধ্যপ্রাচ্যে যা ঘটছে তারই প্রতিফলন। এ জাতীয় ঘটনাবলী মধ্যপ্রাচ্যের মানুষকে দগ্ধ করছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।#
পার্সটুডে/মূসা রেজা/১৬