ইমাম খামেনেয়ী মানবতার মুক্তিদাতা হিসেবে অমর হয়ে থাকবেন: ইহুদিবাদী বিশ্লেষক
https://parstoday.ir/bn/news/world-i150114-ইমাম_খামেনেয়ী_মানবতার_মুক্তিদাতা_হিসেবে_অমর_হয়ে_থাকবেন_ইহুদিবাদী_বিশ্লেষক
পার্সটুডে- ইহুদিবাদী ইসরাইলের বিশ্লেষক অ্যালোন মিজরাহি বলেছেন, ইসলামী বিপ্লবের নেতা ইমাম খামেনেয়ী মানবতার মুক্তিদাতা হিসেবে অমর হয়ে থাকবেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৮, ২০২৫ ১৭:৪৯ Asia/Dhaka
  • ইমাম খামেনেয়ী
    ইমাম খামেনেয়ী

পার্সটুডে- ইহুদিবাদী ইসরাইলের বিশ্লেষক অ্যালোন মিজরাহি বলেছেন, ইসলামী বিপ্লবের নেতা ইমাম খামেনেয়ী মানবতার মুক্তিদাতা হিসেবে অমর হয়ে থাকবেন।

পার্সটুডে জানিয়েছে, ইহুদি লেখক ও রাজনৈতিক বিশেষজ্ঞ অ্যালোন মিজরাহি সোশ্যাল নেটওয়ার্ক এক্স-এ একটি বার্তা পোস্ট করেছেন, যেখানে তিনি লিখেছেন- ইসলামী বিপ্লবের নেতা সাম্রাজ্যবাদবিরোধী এবং মানবতার মহান মুক্তিদাতা হিসেবে অমর হয়ে থাকবেন।

মিজরাহি'র মতে, পশ্চিমা যুবকরা অদূর ভবিষ্যতেই এই নেতার ছবি সম্বলিত টি-শার্ট পরতে শুরু করবেন, আমার কথা  আপনারা মনে রাখবেন!

এদিকে, ইতালির সমাজবিজ্ঞানের একজন অধ্যাপকও বলেছেন, আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী ইরানিদেরকে পশ্চিমাদের দাস হওয়া থেকে বিরত রাখার জন্য লড়াই করছেন।

রোমের লুইস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলেসান্দ্রো ওরসিনি একটি পোস্টে লিখেছেন- ইমাম খামেনেয়ী নিজেকে এবং তার সরকারকে রক্ষা করার জন্য লড়াই করছেন না, তিনি ৯ কোটি ইরানি যাতে পশ্চিমাদের দাসে পরিণত না হয় সেজন্য লড়াই করছেন।#

পার্সটুডে/এসএ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।