কূটনৈতিক পন্থা ইরানের পরমাণু সমস্যা সমাধানের একমাত্র পথ: রাশিয়া
-
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অস্ত্র বিস্তার রোধ ও নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক ওলেগ বোস্তনিকভ
পার্সটুডে-রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ওলেগ বোস্তনিকভ জোর দিয়ে বলেন, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যে উত্তেজনা বৃদ্ধি করা হয়েছে তা ব্যর্থ হয়েছে।
পার্সটুডে জানিয়েছে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অস্ত্র বিস্তার রোধ ও নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক ওলেগ বোস্তনিকভ ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির ক্রমবর্ধমান পদ্ধতির ওপর পশ্চিমাদের কর্মকান্ডের সমালোচনা করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, এ ক্ষেত্রে উত্তেজনা বৃদ্ধির পথ অব্যাহত রাখা 'ভুল, হেরে যাওয়া এবং অচলাবস্থার দিকে নিয়ে যাওয়া' এবং রাজনৈতিক ও কূটনৈতিক সমাধান ছাড়া এর কোনও যুক্তিসঙ্গত বিকল্প নেই।
স্পুটনিক নিউজ এজেন্সির সাথে এক সাক্ষাৎকারে বোস্তনিকভ বলেছেন, 'গত বছর আমরা স্থায়ী বোঝাপড়ায় পৌঁছানোর বাস্তব প্রচেষ্টার বিষয়টি দেখেছি; তেহরানের বৈধ স্বার্থ বিবেচনায় রেখে ইরানের পারমাণবিক কর্মসূচির শান্তিপূর্ণ প্রকৃতি সম্পর্কে সন্দেহ দূর করার লক্ষ্যে বৈঠক হয়েছে।' তিনি বলেন, রাশিয়া এই প্রচেষ্টায় সক্রিয় ভূমিকা পালন করেছে কিন্তু শেষ পর্যন্ত 'পশ্চিমাদের উত্তেজনা বৃদ্ধির পদ্ধতিই প্রাধান্য পেয়েছে।'
তেহরানের অবস্থানের কথা উল্লেখ করে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আরও বলেন, 'মস্কো ইরানের কাছ থেকে নিয়মিত এবং স্পষ্ট বার্তা পেয়েছে যা ইঙ্গিত দেয় যে তারা সমতা, পারস্পরিক শ্রদ্ধা এবং আন্তর্জাতিক আইন বিশেষ করে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) মেনে চলার ভিত্তিতে সংলাপের জন্য প্রস্তুত। ইরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি বিকাশের অধিকারের নিশ্চয়তা দেয়। বোস্তনিকভ এই অধিকারকে 'অপরিবর্তনীয় এবং অবাধ' বলে বর্ণনা করেছেন।
বোস্তনিকভ এরপর ১২ দিনের যুদ্ধের কথা উল্লেখ করে বলেন, 'এই অভিজ্ঞতা আবারও স্পষ্ট করে যে চাপ, হুমকি এবং সামরিক পদক্ষেপের পথ কেবল ইরানের পারমাণবিক সমস্যা সমাধানে সহায়তা করে না বরং পরিস্থিতিকে জটিল করে তুলছে এবং এর একমাত্র বাস্তবসম্মত এবং টেকসই উপায় হল সংলাপ এবং কূটনীতির পথে ফিরে আসা।'#
পার্সটুডে/জিএআর/২