মার্কিন কংগ্রেসের শীর্ষস্থানীয় সদস্য: মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে ক্লান্ত-অতিষ্ঠ হয়ে পড়েছে
https://parstoday.ir/bn/news/event-i157458-মার্কিন_কংগ্রেসের_শীর্ষস্থানীয়_সদস্য_মার্কিন_যুক্তরাষ্ট্র_যুদ্ধের_কারণে_ক্লান্ত_অতিষ্ঠ_হয়ে_পড়েছে
ডেমোক্রেট দলীয় মার্কিন সিনেটরদের নেতা চাক শুমার সিনেটে বলেছেন, যুদ্ধগুলো বন্ধের প্রতিশ্রুতি দিয়ে ট্রাম্প ক্ষমতায় ফিরেছেন, কিন্তু এখন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে বিপজ্জনক যুদ্ধে জড়িয়ে ফেলেছেন।
(last modified 2026-03-03T12:33:29+00:00 )
মার্চ ০৩, ২০২৬ ১৪:২৬ Asia/Dhaka
  • ডেমোক্রেট দলীয় মার্কিন সিনেটরদের নেতা চাক শুমার
    ডেমোক্রেট দলীয় মার্কিন সিনেটরদের নেতা চাক শুমার

ডেমোক্রেট দলীয় মার্কিন সিনেটরদের নেতা চাক শুমার সিনেটে বলেছেন, যুদ্ধগুলো বন্ধের প্রতিশ্রুতি দিয়ে ট্রাম্প ক্ষমতায় ফিরেছেন, কিন্তু এখন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে বিপজ্জনক যুদ্ধে জড়িয়ে ফেলেছেন।

তিনি আরও বলেছেন, 'সিনেট মার্কিন সেনাদের মৃত্যুতে শোক-সন্তপ্ত যে সেনারা গত সপ্তাহান্তে ইরানের বিরুদ্ধে হামলা শুরু করায় নিহত হয়েছে... আমরা সেইসব মার্কিন পরিবারগুলোর জন্য প্রার্থনা করছি যাদের প্রিয় সন্তানরা সামরিক পোশাকে বর্তমানে সেবা দিচ্ছেন এবং যারা গোটা মধ্যপ্রাচ্যে বিপদের মুখে রয়েছেন তাদের সবার জন্য প্রার্থনা করছি।'

শুমার আরও বলেছেন, বর্তমানে গোটা মার্কিন যুক্তরাষ্ট্রের সব পর্যায়ের রাজনৈতিক ধারার বেশিরভাগ জনগণই নিজেদের প্রশ্ন করেছেন: কেন আমাদের সশস্ত্র বাহিনী আবারও মধ্যপ্রাচ্যে যুদ্ধে জড়িত? সব মার্কিন জনগণ এখন এ প্রশ্নই করছেন যে, কেন ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছেন?   #

পার্স টুডে/এমএএইচ/০৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।