পাকিস্তানের আহলে বাইত উলামা কাউন্সিলের মহাসচিব:
'আমেরিকা ও ইসরায়েলের ইরানবিরোধী প্রকল্প এবারও ব্যর্থ হয়েছে'
-
পাকিস্তানের আহলে বাইত উলামা কাউন্সিলের মহাসচিব আল্লামা গারদিজি
পার্স টুডে – পাকিস্তানের আহলে বাইত উলামা কাউন্সিলের মহাসচিব বলেছেন, ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েলের ষড়যন্ত্র আবারও ব্যর্থ হয়েছে।
পার্স টুডের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের আহলে বাইত উলামা কাউন্সিলের মহাসচিব আল্লামা গারদিজি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন:
ইরানে সাম্প্রতিক অস্থিরতা শুরুর আগেই মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সমর্থিত গণমাধ্যমগুলো এমন ধারণা দিচ্ছিল যে ইরানের সরকার পতনের দ্বারপ্রান্তে। তারা আশা করেছিল যে অস্থিরতা সৃষ্টি করে ইসলামি প্রজাতন্ত্রকে ভেঙে ফেলা যাবে এবং এমনকি তারা প্রস্তুতিও নিয়েছিল যেন নির্বাসিত শাহের পুত্রকে ফিরিয়ে এনে ক্ষমতায় বসানো যায়। কিন্তু আল্লাহর অনুগ্রহে ইরানের জনগণ এবং ইসলামী বিপ্লবের মহান নেতা পরিস্থিতি অত্যন্ত দক্ষতার সঙ্গে নিয়ন্ত্রণ করেছেন এবং প্রজ্ঞা ও দৃঢ়তার মাধ্যমে সংকট অতিক্রম করেন।
তিনি আরও বলেছেন:এই পুরো ঘটনায় নির্ণায়ক ভূমিকা ছিল ইসলামী ইরানের সর্বোচ্চ নেতার (আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি) দূরদৃষ্টি, আল্লাহর প্রতি তাঁর গভীর ঈমান এবং কুরআনের প্রতি তাঁর অটল বিশ্বাস। কুরআনে যেমন বলা হয়েছে—যখন মুমিনদের বলা হয় যে শত্রুরা তোমাদের বিরুদ্ধে একত্র হয়েছে, তখন তারা ভয় পায় না; বরং তাদের ঈমান আরও দৃঢ় হয়। আজ আমরা ইরানে এই সত্যটি স্পষ্টভাবে দেখতে পাই—শত্রুর হুমকি যত বাড়ে, জনগণের ঈমান, ধৈর্য ও মনোবল ততই শক্তিশালী হয়। এটাই প্রকৃত ঈমানের লক্ষণ।
পাকিস্তানের আহলে বাইত উলামা কাউন্সিলের মহাসচিব আরও বলেছেন: সুতরাং এতে কোনো সন্দেহ নেই যে আল্লাহর পর যিনি সততা, পবিত্রতা ও তাকওয়ার সঙ্গে এই পথকে নেতৃত্ব দিচ্ছেন, তিনি ইসলামী বিপ্লবের নেতা। তিনি যেমন বলেছেন, এই সব অস্থিরতার পেছনে ছিল ট্রাম্প এবং দখলদার ইহুদিবাদী শাসকগোষ্ঠী। কিন্তু আল্লাহ তাদের অপমানিত করেছেন এবং তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছেন।
পাকিস্তানের শিয়া উলামা ও জনগণের পূর্ণ সমর্থন ইরানের প্রতি
এদিকে আরেক খবরে জানা গেছে, পাকিস্তানের শিয়া উলামা কাউন্সিলের মহাসচিব আল্লামা শব্বীর মৈসামি বলেছেন: পাকিস্তানের কেবল প্রত্যেক মুসলমানই নয়, যে কোনো পাকিস্তানিও- যার হৃদয়ে ইসলাম ও ইরানের প্রতি ভালোবাসা আছে— তারা সবাই ইসলামি প্রজাতন্ত্র ইরান ও তার নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছে। ইসলামী বিপ্লবের নেতা আমাদের হৃদয়ে গভীর স্থান অধিকার করে আছেন এবং তিনি আমাদের আশা, আস্থা ও ঐক্যের কেন্দ্রবিন্দু। #
পার্স টুডে/এমএএইচ/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।