গুলির ঘটনার পর ট্রাম্পের প্রতিক্রিয়া: আটক ব্যক্তি খুন করতে এসেছিল
https://parstoday.ir/bn/news/world-i158740-গুলির_ঘটনার_পর_ট্রাম্পের_প্রতিক্রিয়া_আটক_ব্যক্তি_খুন_করতে_এসেছিল
পার্সটুডে- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হোয়াইট হাউসে নৈশভোজে গুলির ঘটনায় সন্দেহভাজন হামলাকারীর কাছে একাধিক অস্ত্র ছিল। আর সন্দেহভাজন এই হামলাকারী একজন সম্ভাব্য হত্যাকারী। মার্কিন সিক্রেট সার্ভিসের কিছু অত্যন্ত সাহসী সদস্য এই সন্দেহভাজন হামলাকারীকে ধরে ফেলেন।
(last modified 2026-04-26T05:46:17+00:00 )
এপ্রিল ২৬, ২০২৬ ১৩:৪১ Asia/Dhaka
  • ট্রাম্প
    ট্রাম্প

পার্সটুডে- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হোয়াইট হাউসে নৈশভোজে গুলির ঘটনায় সন্দেহভাজন হামলাকারীর কাছে একাধিক অস্ত্র ছিল। আর সন্দেহভাজন এই হামলাকারী একজন সম্ভাব্য হত্যাকারী। মার্কিন সিক্রেট সার্ভিসের কিছু অত্যন্ত সাহসী সদস্য এই সন্দেহভাজন হামলাকারীকে ধরে ফেলেন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল শনিবার রাতে হোয়াইট হাউসের ব্রিফিং রুমে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন ট্রাম্প।

এর আগে ওয়াশিংটন হিলটন হোটেলে বিভিন্ন সংবাদমাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজের অনুষ্ঠান চলাকালে গুলির ঘটনা ঘটে। এই নৈশভোজে অংশ নিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

গুলির শব্দ শোনার পর এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়। লাখো বেসামরিক মানুষের রক্তে রঞ্জিত মার্কিন কর্মকর্তাদের ভয়, আতঙ্ক এবং অদ্ভুত কাপুরুষতার দৃশ্য সবার চোখে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হলের বাইরে বেশ কয়েকটি গুলি চালানোর পর ভাইস প্রেসিডেন্ট ট্রাম্প ভ্যান্সের পলায়ন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিওর আতঙ্কিত হয়ে টেবিলের নিচে অদ্ভুতভাবে লুকিয়ে পড়া, অর্থমন্ত্রী এবং ঘটনাস্থলে উপস্থিত অন্য কিছু মার্কিন কর্মকর্তার উদ্বেগপূর্ণ পলায়ন এই ঘটনাটিকে একই সাথে একটি বিয়োগান্তক-হাস্যরসাত্মক প্রদর্শনীতে পরিণত করে। এসব কর্মকর্তা গাজাসহ বিভিন্ন দেশের লাখো মানুষকে হত্যার সঙ্গে জড়িত।#

পার্সটুডে/এস এ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন